Profile Photo

Md. Nur Alam (এইচ. এম নুর আলম)Offline

  • nuralam
  • আবার এসেছি ফিরে
    আবার এসেছি ফিরে দুইটি বছর পরে-
    স্বাধীন বাংলাদেশে – মিথ্যা-জীর্ণতা ফেঁড়ে।

    আবার এসেছি এথায় আঁধার থেকে ফিরে
    যেখান ছিলাম আমি ভয়- জড়তার ভীড়ে।

    আবার এসেছি ফিরে বন্ধুত্ব- হৃদ্যতার খাতিরে
    খুঁজে কি পাবো বন্ধু যেজন খুঁজেছিল যে মোরে!

    আবার এসেছি ফিরে তুলট মায়ারই নীড়ে-
    যেথায় পেয়েছি হ্রদ-স্পন্দন হাজারো কবির ভীড়ে।

    আর যাবোনা কো ছেড়ে—-
    মরীচিকা- কুহলিকে যদি তুলটেরা জড়িয়ে ধরে।

    1
    4 Comments
Skip to toolbar