-
পহেলা জুনের অনুভব
লেখক: আদিত্য ভৌমিক
তারিখ: ১/৬/২০২৬
পহেলা জুন এলো নীরব পায়ে, নতুন দিনের স্বপ্ন নিয়ে হৃদয়ের গহীন ছায়ে। সময়ের খাতায় খুলল আরেকটি সাদা পৃষ্ঠা, যেখানে লেখা হবে আশা, ভালোবাসা আর জীবনের দীক্ষা।
গ্রীষ্মের রোদে ঝলমল করে দিনের আলোকরেখা, তবু মন খোঁজে স্মৃতির মাঝে হারিয়ে যাওয়া দেখা। পুরোনো দিনের হাসি-কান্না মিশে থাকে অন্তরে, নতুন মাসের প্রতিশ্রুতি জাগে জীবনের প্রতিটি প্রহরে।
পহেলা জুন বলে— ভেঙে যাওয়া স্বপ্নগুলো আবার গড়তে শেখো, অন্ধকার পেরিয়ে আলোর পথে এগিয়ে যেতে দেখো। প্রতিটি সকাল একটি নতুন সম্ভাবনার ডাক, প্রতিটি নিশ্বাসে লুকিয়ে থাকে জীবনের অনন্য রাগ।
এই নতুন মাস হোক শান্তির বারতা, ভালোবাসায় ভরে উঠুক সকলের হৃদয়-ভুবনটা। সময় যেন রেখে যায় সুন্দর কিছু স্মৃতি, মানুষে মানুষে ছড়িয়ে পড়ুক মমতার অমলিন গীতি।1 Comment
Friends
মো আলেফ শরীফ
@alefsharif
মোঃ নজরুল ইসলাম (লেখক নাম: মুনসী নজরুল)
@eshaadeeshayahoo-com
তাহিন ভুঁইয়া ছায়াপথিক
@tahinbhuiyanchayapothikgmail-com
M. Kamrul Islam
@m-kamrul-islam
Pragya
@pragya
অমিত
@amitroy
Monali Ahmed (Mona)
@monaliahmed
Nehal Nibir
@nehalnibir
জিকরুল ইসলাম
@zikrul

নতুন মাসের জন্যে অনেক অনেক শুভকামনা