-
বিদায়ের সুর
আদিত্য ভৌমিক
০৩ জুন, ২০২৬
কখনো ভাবিনি এভাবে একা হবো,
তোমার স্মৃতি বুকে নিয়ে পথ চলবো।
শূন্য আকাশের দিকে চেয়ে থাকি,
হৃদয়ের ভেতর শুধু তোমাকেই ডাকি।
বৃষ্টির ফোঁটায় তোমার মুখ দেখি,
ঝরা পাতার মতো জীবন একা একি।
যে পথে হেঁটেছি দুজনে হাত ধরে,
সেই পথ আজ কাঁদে নিঝুম রাত ভোরে।
ভালোবাসা কি শুধু স্বপ্নই ছিলো?
নাকি সত্যিই কিছু হৃদয়ে ছিলো?
উত্তর খুঁজি আমি আঁধার রাতে,
নীরব কান্না ঝরে একা একা পাতে।
তবুও বেঁচে আছি, তবুও চলি,
বুকের ব্যথা লুকিয়ে হাসিমুখে বলি —
“ভালো আছি আমি, চিন্তা করো না,”
ভেতরে ভেঙে পড়া কাউকে বলা না।
একদিন হয়তো এই ব্যথা কমবে,
নতুন ভোরের আলো জীবন সাজাবে।
কিন্তু তোমার কথা ভুলবো না কখনো,
হৃদয়ের গভীরে রবে তুমি চিরকাল জানো।3 Comments
Friends
Kd Rezaul Karim Hira
@kdrkh2005
মো:শাহীন হাওলাদার
@hmshahin
shewly khatun
@shewlykhatun
Surat noor daisy
@daisysuratnoorgmail-com
ফারহান সীমান্ত
@melbetkhan
মোহাম্মদ জুবায়ের আহমদ
@jubayer0808
তাসনিম শাহরিয়ার
@tasnimmmm
প্রাপ্তি রোজারিও
@praptirozario
Rabiul Alam Niloy
@yoursdreamachiver


হাসিমুখে লুকানো গভীর ব্যথা….🖤