-
অলক্তক
– আহমেদ আরভিনবিষাদী আঁখিতে সে যে রইলো
মৃদু অমদ সুখে , যেন আলতো ছুইয়া গেল
আমি কই –
হে নির্বাণা , তুমি কী আর ফিরিবে না ?
সেই বর্ষার শ্রাবণী ধারায় কী আর ভিজিবে না ?
তবে , সেই মেঘমেদূর-মেঘলা দিনের কদম্বরেণু আর
কত মন্দ্রধ্বনি যে তোমার অপেক্ষায় ।
কত কাল যেন দেখেনাই –
সেই শিঞ্চন নূপুরী ঝংকার,
চরণে আলতা হিঙ্গুলী চিৎকার,
নয়নে কৃষ্ণ কাজলী সংহার ,
তিলকী বিন্দু , অলকী জলধার –
আর খুমার সন্ধ্যা শেষে যে রাত নামিতো
সেই রাতে শ্যামলিমা মঞ্জরী ফুল ডাকিত
যেন কস্তরী গিলে তার চারুচেলা বলয়ে মেঘ নামিত-
সেই মেঘে করিয়া অসময়ের বর্ষা ফিরিয়া আসে,
অভিসারী বৃষ্টিকণা তারে ছুইতে চায় –
যেন সে ফিরিয়া আসিলো – কত যে অপেক্ষা মুক্তি চায়
আজ ঐ সন্ধ্যা ফিরিয়া আসে , সাড়িসাড় অলংকারী পালকিতে ,
আমি মৃদু তন্দ্রায় অমোঘের ঘোরে — তার পদধ্বনি খুঁজিতে,
সেই আলতা-রাঙা পায়ের ছাপ ধরি — বর্ষায় তারে ফিরাইতে।7 Comments
কবিতাতে কথা হবে - প্রতি ছন্দে থাকবে গল্প নয় লিপ্সু ।
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জুলহাজ আলী জীবন
@julhaj
পিপীলিকা
@abujubair
Poly Alam
@butterflywords
আজিজুর রহমান
@azizurrahman
End The river
@endtheriver
Puja Chakrabartty
@pujachakrabartty
আশরাফ রনজন
@mohammedashrafulislamashrafranjan
junaed all habib
@junaedallhabib



বিষাদী আঁখিতে সে যে রইলো
মৃদু অমদ সুখে ,