-
বাবা
এক রত্তি আকাশ
ছুঁয়েছো কি কখনো?
হাতের আংগুল নাড়িয়ে
কখনো কি পাল্টেছো
একটা গোটা দৃশ্যপট।ছবির মত করে পাল্টেছে জীবন
দিন মাস বছর ধরে অবিরত।
কখনো ছন্দপতন ঘটেনি
কিংম্বা ঘটলেও তুমি টের পাওনি।তুমি ছিলে লুকানো থলের ভেতর
একটা অসম্পূর্ণ সাজানো পুতুল।সযতনে গড়েছে তোমায়
আবার নেড়েছে অতীব সাবধানে।
বহুবিধ আলোর ছটায়
তোমায় সাজিয়েছে অবলিলায়।
তুমি অন্ধকার পেরিয়ে আলোয় এসেছো
তারই শক্ত হাত ধরে।সৃষ্টির অমোঘ নিয়মে
তুমি বেড়ে উঠলে।
হাঁটি হাঁটি পা পা করে
তুমি পার হয়ে গেলে
বছর মাস দিন করে
একটা গোটা জীবন।পুরোটা সময় ধরে
সেই হয়ে রইলো
তোমার চেনা আকাশ
প্রাত্যাহিক দৃশ্যপট
এক আজন্ম শৈশব থেকে
জীবনের শেষ দিন পর্যন্ত
অপার্থিব প্রিয় নাম “বাবা”।2 Comments
আমি মানুষের ভীড়ে মানুষ খোঁজে ফিরি

বিষণ্ন সুমন
ডিজাইনার
স্কুল বয়েস থেকেই লিখালিখা করি। যদিও পড়ি তার আগে থেকেই। আমি বিশ্বাস করি, ভালো লিখতে হলে আগে ভালো পড়তে জানতে হবে। তাই এখন পর্যন্ত নিজেকে লেখক না ভেবে ভালো পাঠক হিসেবেই পরিচয় দিতে সাচ্ছন্দ্য বোধ করি। প্রথম প্রকাশিত বই সেই ১৯৯৬ সালের গ্রন্থমেলায় “কে বলে তুমি নেই” রোমান্টিক উপন্যাস এবং সম্পূর্ণ মৌলিক ওয়েস্টার্ণ “লোন রাইডার”। পরবর্তীতে ২০১২ সালের বই মেলায় অন্যপ্রকাশ থেকে প্রকাশিত গল্প সংকলন। মাঝে banglanews24.com এর সাহিত্যপাতায় নিয়োমিত লিখেছি। আসলে আমি লেখায় কখনোই অনর্গল নই। মাঝেমাঝেই বন্ধাত্ব্য এসে আমায় থামিয়ে রাখে। একটা শব্দও লিখতে পারিনা। তখন আমার পুরনো লিখাগুলো নিজেই পাঠক হয়ে পড়ি আর ভাবি, এ গুলো কি সত্যিই আমি লিখেছিলাম(?)। এই ৫৪ বছর বয়সে এসেও এই একটাই প্রশ্ন নিজেকে করে যাচ্ছি প্রতিনিয়ত।
Friends
MD AMIRUL ISLAM
@mdamirulislam
মোঃ মেহেদী হাসান মুন্না
@mehedihasanmunna
Shah Fakhrul Islam
@shahfakhrulislam
1 Sen
@1sen
Imamul Islam
@imamul-islam
শায়লা এ্যামিন
@shaylaaemin945gmail-com
saad bin
@saadbin
atif ac
@atifac
আব্দুল্লাহ আল আমিন
@abdullahalamin


চালিয়ে যান