Profile Photo

সাব্বির হোসেন।Offline

  • shadowhunter3d
  • [“কাঁটাহীন ঘড়ি”]

    ঘড়ির কাঁটাটা থেমে গেছে কবে,
    দেয়ালের ছায়া লম্বা হয়ে পড়ে।
    চায়ের কাপে জমে থাকা শেষ চুমুক,
    ঠান্ডা হয়ে গেছে—তোমার ফেরার মতো।

    জানালার গ্রিলে মাথা রেখে দেখি,
    বৃষ্টি আসে, ভিজিয়ে দিয়ে যায় রাস্তা।
    কেউ হেঁটে যায় ছাতা মাথায়,
    আমি ভাবি, ওটা কি তুমি? না, ভুল…

    দরজার কড়া নড়লে বুক কাঁপে,
    পায়ের শব্দে থমকে যায় নিঃশ্বাস।
    বারবার উঠে গিয়ে দেখি,
    শুধু হাওয়া এসে ফিরে যায় খালি হাতে।

    অপেক্ষা মানে বোঝো?
    একটা গোটা জীবন একটা বিকেলের কাছে বন্ধক রাখা।
    আলো নিভে আসে, সন্ধ্যা নামে,
    তবু দিয়া জ্বালিয়ে রাখি—
    যদি পথ ভুলে না যাও।

    আমার সব কথা জমে আছে ঠোঁটের কোণে,
    শুকিয়ে কাগজ হয়ে গেছে।
    তুমি এলে পড়তে দেবো,
    ততদিন আমি শুধু বিষন্নতার নামতা পড়ি—
    এক তুমি, দুই শূন্যতা, তিন…

    আসবে তো?

    [সাব্বির হোসেন।]

    3
    5 Comments
    • কবি সাহেব, অপেক্ষা করেন, দেখেন যদি আসে।

    • জানালার গ্রিলে মাথা রেখে দেখি,
      বৃষ্টি আসে, ভিজিয়ে দিয়ে যায় রাস্তা।

    • ঠান্ডা চায়ে জমে অপেক্ষা….🤍

    • অপেক্ষার যন্ত্রণার একটি সুন্দর কবিতা
      অপেক্ষার এই অনুভূতি এত জীবন্তভাবে ধরেছেন যে পড়তে পড়তে নিজেই যেন সেই ঘরে বসে পড়লাম।
      অসাধারণ লেখা।

    • দরজার কড়া নড়লে বুক কাঁপে,
      পায়ের শব্দে থমকে যায় নিঃশ্বাস।

Sabbir Hossain

Skip to toolbar