Profile Photo

মোঃ সাজ্জাদ হোসেন সিয়ামOffline

  • Shiyam
  • 🌸 শেষ আলো 🌸

    তুষারের সাদা ভেজা পথে
    ছোট্ট এক ইঁদুর চলে,
    বুকভরা তার বাঁচার স্বপ্ন
    নিভে যেতে চায় না বলে।

    কাঁপা হাতে সে ঝুড়ি ধরে
    ছিলো ক্ষীণ এক আলো,
    শীতের রাতের অন্ধকারে
    নিজেকে রাখে ভালো।

    খাবার খুঁজে, আশ্রয় খুঁজে
    কত পথ সে হেঁটেছিলো,
    প্রতিটি নিশ্বাস আঁকড়ে ধরে
    বেঁচে থাকার লড়াই ছিলো।

    কিন্তু মানুষ দেখলো তাকে
    দেখলো না তার ভয়,
    একটি প্রাণও বাঁচতে চায়
    এ কথাটি বুঝলো কই?

    শেষ মুহূর্তে চোখের কোণে
    জমল নীরব জলে,
    হয়তো বলতে চেয়েছিলো
    আরেকটু বাঁচতে দেবে?

    তুষার আজও সাদা আছে
    নেই সে ছোট্ট প্রাণ,
    শুধু বাতাস কাঁদে নীরবে
    এটাই ছিলো শেষ গান।

    5
    2 Comments

মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম

Skip to toolbar