Profile Photo

Syed FarahOffline

  • syedfarah
  • Profile picture of Syed Farah

    Syed Farah

    • 5 months, 2 weeks ago

    পাহাড়-সাগরের মিতালী

    তুমি পাহাড়ের মৌন গভীরতা ভালোবাসো, আর আমি সাগরের অতল অবাধ্যতা। তুমি সাজলে বরের সাজে, আর আমার অঙ্গে জড়াল লাল টুকটুকে শাড়ি। বিয়ের সেই প্রথম লগ্নেই আমাদের কল্পনারা ডানা মেলল দুই প্রান্তে।

    ​তুমি আমার হাত দুটি চেপে ধরে বললে, ​”চল ফাতেমা, আমরা আমাদের পাহাড়ে চলে যাই। যেখানে পাহাড়ের ঢাল বেয়ে নেমে গেছে আম, কাঁঠাল, লিচু আর কমলার উপচে পড়া বাগান। সেখানে আনারসের মিষ্টি গন্ধ বাতাসে ওড়ে। ঝর্ণার জল যেখানে নুড়ি পাথরে বিছানো, আর আকাশে সারাক্ষণ মেখে থাকে রঙধনুর মায়াবী আল্পনা। সেই রঙধনুর ছায়া গিয়ে পড়ে নিচের শান্ত লেক, যেখানে খেলা করে কত রঙের মাছ। আর গাছে গাছে পাখিরা সারাদিন সুরেলা গান গাইবে।”

    ​আমি তোমার চোখের দিকে তাকিয়ে হাসলাম। তোমার শান্ত, সবুজ পাহাড়ের বিপরীতে আমার মনে তখন অন্য এক টান।

    ​আমি চিবুক উঁচিয়ে বললাম, “না, আমরা সাগরপাড়ে যাব। সাগরের সেই উচ্ছল, উদ্দাম, সর্বগ্রাসী ঢেউ দেখব, যা সমস্ত জরাজীর্ণতাকে এক নিমেষে ধুয়ে মুছে দেয়। আমরা সেই বিশাল ঢেউয়ের চূড়ায় গিয়ে বসব। দেখব কেমন করে আকাশ আর সাগর এক হয়ে যায়।”

    ​বিয়ের সেই রঙিন সন্ধ্যায় আমাদের কোনো হার-জিত হলো না। কারণ আমরা দুজনেই মনে মনে জানতাম, আমাদের ভালোবাসাটাই এমন—একদিকে তোমার পাহাড়ের মতোন অটল ভরসা আর নিশ্চিন্ত আশ্রয়, অন্যদিকে আমার সাগরের মতো তীব্র আবেগ আর ঢেউয়ের ভাঙা-গড়ার খেলা।

    ​পাহাড়ের রঙধনু আর সাগরের নোনা জল—এই দুই মিলেই তো আমাদের একুল-ওকুল বোনা সংসার।

    7
    3 Comments
    • পাহাড়-সাগর মিলে সংসার….🖤

    • পাহাড় আর সাগরের এই উপমাটা শুধু প্রকৃতির বর্ণনা নয়,
      দুটো মানুষের স্বভাবের ছবি।
      লেখার ভেতরে একটা উষ্ণতা আছে যেটা শেষ লাইন পর্যন্ত ধরে রাখে।
      চমৎকার লেখা।

    • পাহাড়ের মৌনতা বনাম সাগরের অবাধ্যতা—দুইয়ের এই মিষ্টি লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কিন্তু ভালোবাসারই হলো।

Skip to toolbar