Profile Photo

বিষণ্ন সুমনOffline

  • logolabbd
  • ক্ষুধিত মানুষ

    কোন একদিন ভালবাসা চেয়েছিলে।

    হৃদয়ের এক কোণে
    সামান্যতম আশ্রয় নিলে।
    একসময় কি যে হলো
    সমস্ত বুক জুড়ে
    একরাশ যন্ত্রণার মত এল ভালবাসা।

    ভালবাসাই যদি নেবে
    তবে দূরে থেক।
    অক্লান্ত অনুভবের ভীড়ে
    আমায় জড়িয়ে রেখ।

    আমার বিশ্বাসটুকু গুড়িয়ে দিতে
    তুমি কাছে এলে।
    বুকের বাম দিকে এঁকে দিলে
    দুঃসহ ক্ষতচিহ্ন।

    ধীরে ধীরে
    কেড়ে নিলে
    ভালবাসার সুখ
    লজ্জার আবরণ
    নারীত্বের সততা
    আমার সবকিছু।

    তবুও তোমার
    ক্ষিধে মেটেনি।
    নেবেই যদি
    তবে এই নাও আমার জীবন।

    4
    3 Comments
    • বুকের বাম দিকে এঁকে দেওয়া সেই দুঃসহ ক্ষতচিহ্নের দাগ যেন পড়ার সময়ও অনুভব করা যাচ্ছিল।

    • ক্ষতচিহ্নই এখন পরিচয়….🖤

    • কবিতাটা অনেক গভীর ব্যথার কথা বলে
      চমৎকার লেখা

আমি মানুষের ভীড়ে মানুষ খোঁজে ফিরি

বিষণ্ন সুমন

ডিজাইনার

স্কুল বয়েস থেকেই লিখালিখা করি। যদিও পড়ি তার আগে থেকেই। আমি বিশ্বাস করি, ভালো লিখতে হলে আগে ভালো পড়তে জানতে হবে। তাই এখন পর্যন্ত নিজেকে লেখক না ভেবে ভালো পাঠক হিসেবেই পরিচয় দিতে সাচ্ছন্দ্য বোধ করি। প্রথম প্রকাশিত বই সেই ১৯৯৬ সালের গ্রন্থমেলায় “কে বলে তুমি নেই” রোমান্টিক উপন্যাস এবং সম্পূর্ণ মৌলিক ওয়েস্টার্ণ “লোন রাইডার”। পরবর্তীতে ২০১২ সালের বই মেলায় অন্যপ্রকাশ থেকে প্রকাশিত গল্প সংকলন। মাঝে banglanews24.com এর সাহিত্যপাতায় নিয়োমিত লিখেছি। আসলে আমি লেখায় কখনোই অনর্গল নই। মাঝেমাঝেই বন্ধাত্ব্য এসে আমায় থামিয়ে রাখে। একটা শব্দও লিখতে পারিনা। তখন আমার পুরনো লিখাগুলো নিজেই পাঠক হয়ে পড়ি আর ভাবি, এ গুলো কি সত্যিই আমি লিখেছিলাম(?)। এই ৫৪ বছর বয়সে এসেও এই একটাই প্রশ্ন নিজেকে করে যাচ্ছি প্রতিনিয়ত।

Skip to toolbar