Profile Photo

মাহীম খানOffline

  • meho
  • Profile picture of মাহীম খান

    মাহীম খান

    2 months, 4 weeks ago

    ঋণ জমেছে
    – মাহীম খান
    আপন হোক বা পরের
    বর্ণ নিয়ে তামাশা করে যে জাতি,
    তাহাদেরই জাতীয় কবি
    নাকি সাম্যবাদী।

    অপরের রূপ নিয়া যাহারা
    নিন্দা করে,
    তাহারাই আবার গলা মিলায়
    সমাধিকারের মিছিলে।

    পরের নিন্দে করিয়া
    জীবন পার করিলে,
    এমন ভাব ধরিয়াছো যেনো-
    তুমি তাহাদের সৃষ্টি করিয়াছিলে।

    মানুষের ক্ষতি মানুষই করে
    নিজ স্বার্থ হাসিলে,
    ইহারাই আবার আনিতে চায়
    সাম্যতা এ জগতে।

    ‘কুলি মজুর’ পাঠ করিয়ে
    কি শিক্ষা নিলে?
    তোমারও যে ঋণ জমিয়াছে,
    তা শোধিবে কবে?

    ঋণ শোধ করিয়া
    পরপারে যাইও বেটা,
    না হয় হুকুম আসিবে –
    দে বেটাকে নরকে ফেলিয়া!

    4
    2 Comments
    • আমরা মুখে সবাই প্রগতিশীল আর সাম্যবাদী, অথচ নিজেরা কথায় কথায় মানুষকে জাজ করি, বর্ণ নিয়ে খাটো করি। সমাজের এই আসল রূপটা তুলে ধরার জন্য ধন্যবাদ!

Skip to toolbar