-
অনন্তের আহ্বান
এই যে জীবন, এই যে মরণ, সবই রবের দান,
কেমন করে কাটছে সময়—তাহারই ইমতিহান।
সুউচ্চ ওই দুর্গে থেকেও এড়ানো তো যাবে না তায়,
সময়ের চাকা ঘুরলে শেষে, যেতেই হবে বিদায়।
যারা বিলিয়ে দিল নিজের প্রাণ আল্লাহরই রাহে,
‘মৃত’ বলে ডেকো না তাদের অবুঝ মোহের টানে।
তারা তো জীবিত, অমর জেনো রবের রহমতে,
আমরা কেবল পারি না বুঝতে এ জীবনের মর্মতে।
মিছে মায়ায় জড়িয়ে কেন হচ্ছো দিশেহারা?
ঈমান ও সৎকাজে যে জন দিল জীবন সাড়া,
মুছে যাবে তার সকল পাপ, মিলবে শ্রেষ্ঠ দান,
ধন্য হবে সেই সে জীবন, গাইবে খোদার গান।
ডাক আসবে এক মধুর সুরে—”হে প্রশান্ত মন!
ফিরে এসো আজ রবের কোলে, হয়ে আপনজন।”
সন্তুষ্ট চিত্রে প্রবেশ করো জান্নাতেরই ঘরে,
মৃত্যু কেটে জীবন জাগুক অনন্তকাল ধরে।
3 Comments
Friends
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
Sahat-M.-Samrat
@sahat-m-samrat
Sharif Uddin Jumman
@sharifuddinjumman
Eqbal Hossain
@eqbalhossain
মেহেদী মারুফ
@maruf1
Rumin
@rumin
অস্ট্রিক মাসুদ
@masudaustrikgmail-com
Rajib M Sarker
@sarkerr-rrajiv
সিরাজুল ইসলাম
@sherajulislam


nice