Profile Photo

ছন্নছাড়া মহাপ্রানOffline

  • mihirmilton
  • -ঘুমাও না কতোদিন?
    -এইসবের কি আর হিসেব থাকে?তবে এতোটুকু বলতে পারি যেদিন করে জোসনার রাত হয় সেদিন আমি একদম ঘুমাতে পারি না।
    -কেনো?জোসনায় সমস্যা কোথায়?
    -সমস্যা কোথাও না।শুধু সেই রাত গুলোতে তোমাকে কাছে পাওয়ার ইচ্ছা টা তীব্র হয়ে যায়।মনে হয় তোমার কোলে মাথা রেখে শুতে পারলেই অসুখ টা আমার সেড়ে যেতো।
    -তাহলে তো তোমার এই অসুখ যতদিন তুমি বাঁচবে ততদিন থাকবে।
    -জানো মাঝে মাঝে বুকের বাঁ পাশ টা ভীষণ অসহায় অনুভূতির ভেতর দিয়ে যায়।মনে হয় কঠিন কোনে অসুখ আমার শরীরে বাসা বেঁধেছে।তোমাকে কাছে পাওয়ার তৃষ্ণায় আমার সব অন্ধকার হয়ে আসে।অসুখ টা যেনো বেড়েই চলেছে।
    -এই অসুখ ও তোমার সাড়বে না।
    -আচ্ছা এখন তুমি কোথায়?
    -ভুলে গেছো বোধহয়?তোমার প্রিয় জোসনায় শিক্ত চাঁদের পাশে শুকতারা হয়ে।

    আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস বেড়িয়ে এলো।আজ রাতেও ঘুম হবে না।চারদিক জোসনার নরম আলোয় ভেসে যাচ্ছে।আর আমি সেই চাঁদ,সেই নরম আলোর দিকে তাকিয়ে বৃথাই তার সাথে কথা বলার চেষ্টা করছি।বাস্তবের এই দুনিয়া থেকে কল্পনার দুনিয়ায় ডুবে যাচ্ছি।আর ভাবছি মানুষ মরে যায় কেনো?

    4
    3 Comments
Skip to toolbar