Profile Photo

Taposh Kumer deyOffline

  • taposhkumerdey
  • Profile picture of Taposh Kumer dey

    Taposh Kumer dey

    1 week, 1 day ago

    তুমি নেই বলে
    তাপস কুমার দে
    ১৮/০৬/২০২৬

    ছেড়া কাগজের টুকরোগুলোই তোমার স্মৃতি
    জোড়া দিতে দিতে শিশিরের কাব্য পড়ি
    আর নিজেকে টেনে নিয়ে যাই পলাশের বনে
    সেখানে প্রথম ভালোবাসার চিহ্ন রেখেছিলে
    আমার ঠোঁটে

    তবুও বারুদ জ্বলে আমার নাভি মূলে
    বাগানেও দেখি চেনা-অচেনা যে কতো ফুল ফোটে
    শুধু তুমি নেই বলে গোলাপের কাঁটা
    রক্ত চুষে নিলো

    সব ফুল জোছনার জলে ভেজেনা
    আঁধারের কালিতেও ডুবে থাকে
    বসন্ত নয় শীতেরই কোন অমাবশ্যা রাতে ফোটে

    আমি যে ধুলোর কাছে চেয়ে নেবো বকুল ফুল
    রক্ত চোষার ভয় নেই, যতটা ভয় আছে গোলাপে।

    তাপস কুমার দে
    খুলনা।

    4
    6 Comments
Skip to toolbar