Profile Photo

কাশফিয়া নাহিয়ানOffline

  • kashfianahian
  • কবিতা- এক কাপ কফি

    হয়ে যাক এক কাপ কফি
    যেখানে থাকবে ছন্দ
    পাবো আনন্দ
    রইবে না কোনো দ্বন্দ্ব
    কফির আবেশে হারিয়ে যাওয়াই হবে মূলমন্ত্র
    হয়ে যাক এক কাপ কফি
    চিনি এবং দুধ যেমন হয়ে যায় দ্রবীভূত
    বেদনাগুলো হয়ে যাক বাষ্পীভূত
    হয়ে যাক এক কাপ কফি
    বাইরে বৃষ্টি, সাথে কফি আর কি চাই
    ছোট ছোট মুহূর্তেই তো বেঁচে থাকার প্রেরণা পাই
    হয়ে যাক এক কাপ কফি
    এই মুহূর্তে কফি হাতে কেউ কি আমার মত বৃষ্টি দেখছে
    সে কি আমার কথা ভাবছে?
    কোনো ক্যাফেটেরিয়ায়
    কোনো রেস্টুরেন্টে
    কোনো কনফারেন্সে
    কিংবা অন্য কোথাও
    তার সাথে হবে দেখা
    কি বলবো তাকে
    এতদিন ধরে খুঁজছি যাকে
    সে কি আমায় দেখে দেবে তার হাতটি বাড়িয়ে
    ভালোবাসার আলিঙ্গনে কি আমায় নেবে জড়িয়ে
    তাকে কি বলতে পারবো সারাজীবনের জন্য করতে চাই বন্ধুত্ব
    সময়ের সাথে সাথে ভুলে যাবে না তো আমার অস্তিত্ব?
    তার আর আমার স্বপ্ন হয়ে যাক একীভূত
    ভাবনাগুলো বিচিত্র কেমন যেন বিমূর্ত
    হয়ে যাচ্ছি কি অনেক রোমান্টিক
    কথাগুলো কি শোনাচ্ছে পয়েটিক?
    হয়ে যাক এক কাপ কফি
    তো হয়ে যাক এক কাপ কফি।

    4
    4 Comments
Skip to toolbar