-
সত্য সুন্দর সাম্য গান
অনন্ত অসীম তুমি, প্রজ্ঞার আধার,
তোমার আলোয় ঘোরে নিখিল সংসার।
আকাশের চন্দ্র-তারা, মাটির এ বুক,
তোমারি দয়ায় চেনে আনন্দের মুখ।
তুমিই অতীত প্রভু, তুমিই অনাদি,
তোমারি সুধায় শান্ত জীবনের নদী।
রাজার রাজা তুমি, দয়ার সাগর,
সবার উপরে তুমি সুন্দর বর।
বর্ণের ভেদাভেদ নাই কোনোখানে,
সাম্যের গান বাজে মানুষের প্রাণে।
দুর্বল-সবলের তুমিই তো বল,
তোমারি আদেশে ফোটে সৃষ্টির ফল।
সহজ কথায় বলি তোমারি মহিমা,
কল্পনা ছোঁয়া সে যে, নাই তার সীমা।
সত্যের আলো জ্বেলে কাটে আঁধার,
সুন্দর হোক এই ধরাটি সবার।3 Comments
Friends
ডা.এম.এইচ.রহমান খান
@drmhrahmankhan
মোঃ রুবায়েত রহমান রাফি
@wuqbabinrafigmail-com
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
যুবক অনার্য
@jajan
এফ. আর. মাহদী
@frmahedi
নতুন করে শুরু
@amrin-shimu
JB Ayon
@jbayon
ফারহান সীমান্ত
@melbetkhan



সাম্যের গানে মুক্তি খুঁজি…..🤍