-
কষ্টের অপর নাম
আমার দুঃসময়গুলো বড় বেশী সুন্দর।
ব্যথার নিপুণ তুলিতে
কষ্টের আলপনায় ভরে উঠছে
আমার প্রতিটি মুহূর্ত।আমার স্বপ্নের রাজ্যে
এখন দুঃস্বপ্নের পদচারণ।
চোখ দুটো বন্ধ করলেই
ওরা আসে
ওদের সবটুকু সৌন্দর্য নিয়ে
আমার রাতের পৃথিবীকে
বেদনায় রাঙিয়ে দিতে।হৃদয় কেমন আমি দেখিনি।
অথচ প্রতিটি মুহূর্তেই
আমি অনুভব করি
ফটফট শব্দে ছিঁড়ে যাচ্ছে
হৃদয়ের তন্ত্রীগুলো
কেমন ছন্দ মূর্ছনায়।আমার ভালবাসার ফুলগুলো
এক এক করে ঝরে গেছে।
বুকের আলিঙ্গনে এখন
নিদারুণ কষ্টের আশ্রয়।অসীম দুঃখ আর বেদনার আবাহনে
আমার সবটুকু ভালোলাগা
মুখ লুকিয়ে আছে
সুন্দর কষ্টের ভিড়ে।দুঃসময়ে হলেও সবি সুন্দর।
এ যেন দুঃখের সাথে আমার জীবনের
এক নিবিড় আয়োজন।
দুঃখরা আছে বলেই বুঝি
কষ্টের অপর নাম
বিষণ্ণ সুমন।2 Comments
আমি মানুষের ভীড়ে মানুষ খোঁজে ফিরি

বিষণ্ন সুমন
ডিজাইনার
স্কুল বয়েস থেকেই লিখালিখা করি। যদিও পড়ি তার আগে থেকেই। আমি বিশ্বাস করি, ভালো লিখতে হলে আগে ভালো পড়তে জানতে হবে। তাই এখন পর্যন্ত নিজেকে লেখক না ভেবে ভালো পাঠক হিসেবেই পরিচয় দিতে সাচ্ছন্দ্য বোধ করি। প্রথম প্রকাশিত বই সেই ১৯৯৬ সালের গ্রন্থমেলায় “কে বলে তুমি নেই” রোমান্টিক উপন্যাস এবং সম্পূর্ণ মৌলিক ওয়েস্টার্ণ “লোন রাইডার”। পরবর্তীতে ২০১২ সালের বই মেলায় অন্যপ্রকাশ থেকে প্রকাশিত গল্প সংকলন। মাঝে banglanews24.com এর সাহিত্যপাতায় নিয়োমিত লিখেছি। আসলে আমি লেখায় কখনোই অনর্গল নই। মাঝেমাঝেই বন্ধাত্ব্য এসে আমায় থামিয়ে রাখে। একটা শব্দও লিখতে পারিনা। তখন আমার পুরনো লিখাগুলো নিজেই পাঠক হয়ে পড়ি আর ভাবি, এ গুলো কি সত্যিই আমি লিখেছিলাম(?)। এই ৫৪ বছর বয়সে এসেও এই একটাই প্রশ্ন নিজেকে করে যাচ্ছি প্রতিনিয়ত।
Friends
জুলহাজ আলী জীবন
@julhaj
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
পিপীলিকা
@abujubair
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
জিসান মাহমুদুল হাসান
@mxesun
Md fujal Hossen
@mdfujalhossen
shewly khatun
@shewlykhatun
আরাফাত আল মেহেদী
@arafat76
Hossain Muhammad Anwar
@hossainmuhammadanwar


দুঃখকে দূরে ঠেলে না দিয়ে তাকে বুকে জড়িয়ে নেয়ার বিষয়টা মন ছুয়ে গেলো। কবিতাটি কেবল পড়া নয়, অনুভব করলাম।