Profile Photo

Taposh Kumer deyOffline

  • taposhkumerdey
  • Profile picture of Taposh Kumer dey

    Taposh Kumer dey

    3 days, 5 hours ago

    শরমী যন্ত্রণা
    তাপস কুমার দে
    ২১/০৬/২০২৬

    হায় বৃষ্টি
    আকাশকে তুলে রাখলে ফাঁকির খাতায়
    চেতনায় খেলা করে বিবাগী বসন্ত
    সুনশান নিরব শশ্মান হৃদয়
    চোখজলে ডুবন্ত নাভীমূল
    জাদু মান স্পর্শের প্রতিক্ষায়

    সাদাকালো মেঘের পাতায় লিখেছে কতো চিঠি
    সবুজ শব্দ সব দীর্ণ হৃদয়ের অতল স্পর্শী
    প্রতিক্ষার শরমী যন্ত্রণা পুড়িয়েছে এ হৃদয়
    কখনো গড়িয়ে পড়েনি সে গভীর ক্ষতে
    স্বার্থসজল বৃষ্টি

    আজ এই দক্ষিণা বাতাসের ফিনফিনে পরশ
    তীক্ষ্ণ করুণ সুরে চিরে চিরে যায়
    সমস্ত কোলাহল ফেলে
    গোলাপী চুম্বনের আশায় ভৈরবের লনে।

    তাপস কুমার দে
    খুলনা

    4
    6 Comments
Skip to toolbar