Profile Photo

পংকজ প্রিয়মOffline

  • PankajPriyom
  • Profile picture of পংকজ প্রিয়ম

    পংকজ প্রিয়ম

    • 4 months, 1 week ago

    কবিতা◾বাবা
    ……………………………পংকজ প্রিয়ম

    বাবা মানে মাথার উপর বিশাল এক আকাশ,
    ঝড় এলে যিনি হয়ে যান নির্ভরতার বাতাস।
    নিজের সুখটুকু নীরবে সরিয়ে রেখে বহুদূরে,
    সন্তানের হাসি খোঁজে প্রতি ভোরে-সাঁঝে-দুপুরে।

    বাবা মানে কপালের ঘাম আর সংসারের আলো,
    অভাবের দিনেও হাসিমুখে বলেন,”সবই ভালো।”
    নিজে পুরোনো জামা পরে,নতুনটা দেন সন্তানে,
    ভালোবাসার সেই ভাষা লেখা থাকে প্রাণে প্রাণে।

    হাতে ধরা শক্ত আঙুল দিয়ে পথ দেখায় নিরন্তর,
    হোঁচটে বুকের ভেতর জাগে সাহস অপরিসীম ঘর।
    কঠোর কথার আড়াল জুড়ে থাকে মমতার নদী,
    সন্তানের স্বপ্ন গড়তে যার চেষ্টা জীবনজুড়ে ধ্রুপদী ।

    রোদে পুড়ে,বৃষ্টিতে ভিজে,করেন কত শত ত্যাগ,
    পরিবারের সুখের জন্য দু-হাতে ভরে যায় ব্যাগ।
    নিভৃত রাতে ক্লান্ত শ্রান্ত চোখে ঘুম নামে ধীরে ধীরে,
    তবুও সন্তানের ভবিষ্যত চিন্তায় জেগে থাকে নীড়ে।

    বাবা, তোমার ঋণ শোধ করার সাধ্য কারও নাই,
    তোমার ছায়ায় জীবনজুড়ে খুঁজে পাই পথের দিশাই।
    শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতায় ভরা হৃদয়খানি,
    তোমার জন্যই পৃথিবীটাকে এত আপন বলে জানি। ❤️

    —————————– —————————–
    প রি চি তি

    লেখক : কবি ও গল্পকার। শিক্ষকতার পেশায় নিয়োজিত রয়েছেন ৷ সম্পাদনা করছেন-‘পলিমাটি’।
    প্রকাশিত একক গ্রন্থ দুইটি ও যৌথগ্রন্থ- পঞ্চাশের বেশি ৷
    মেইল : paulpankaj864@gmail.

    4
    7 Comments
Skip to toolbar