Profile Photo

Azaha SultanOffline

  • azahasultan
  • Profile picture of Azaha Sultan

    Azaha Sultan

    3 weeks, 6 days ago

    ফেরা হলো না

    ফেরা হলো না আর সেই শহরে

    তেষট্টিটি বছর গুজরে গেছে—এভাবে গুজরে যায় দিন দিনেদিনে
    মুছে যায় স্মৃতি—দেয়ালেরও লিখন
    বউবাজারের নিখিলচন্দ্র রোডের বাড়িটি এখনো আছে?
    কি জানি, জোছনার উঠোনে নীলাদ্রির দরদ এখনো উছলে পড়ে? কে জানে?
    এখনো বলে ওঠে? উপদেশ দেয়? ব্যথার পাহাড় কিনতে নেই

    ফেরা হলো না আর সেই শহরে

    দেখা হলো না আর আকিনের সংসার কোনো অজুহাতে—
    আমি তো শেষপ্রান্তে—হয়তোবা দেখা হবে না আর
    হয়তো তার মন এখনো ঘুরে? ঝাউতলা হয়ে সেই গলিটির ভেতরে?
    বাতাস বলে যায় কানেকানে, সে এখনো বুকপেতে আছে—নীরবতার মাঝে—
    নিরালার পাশের জানালা খুলে দূরদিগন্তে চেয়ে—দোলনার পাশে বসে কাঁদে

    ফেরা হলো না আর সেই শহরে

    ফেরা হয় কি আর ফিরতে চাইলেও?
    তবে কি ফুটে না—ফুটবে না ঘাসফুল? ফলবে না ডুমুরফল?
    কারও বিচ্ছেদে আসমান আঁকতে পারে বেদনার নীলচিহ্ন—দরদের লালনিশান
    সময়যন্ত্র থেমে গেলে থেমে যায় না সময়—থেমে যায় না কক্ষে গ্রহের ঘূর্ণন
    বিরহ মানেই রুখে যাওয়া নয় জীবন—পরিস্ফুট হাসির আড়ালে ক্ষতের চিহ্নমাত্র…
    —আযাহা সুলতান

    2
    4 Comments
Skip to toolbar