-
২৬.
কবিতা লেখা যায়
Md Rashed Rahman Abir,,25/6/2026,3:26 amপ্রিয়ার দু’চোখে চেয়ে
কবিতা লেখা যায়।বর্ষাস্নাত সন্ধ্যায়,
যখন টিনের চালে বৃষ্টি নামে
নূপুরের টুপটাপ ছন্দে—
কবিতা লেখা যায়।জোৎস্না-চাঁদের অশরীরী আলোয়
কবিতা লেখা যায়।অমাবস্যার নিখাদ কালো অন্ধকারে,
জোনাকির মৃদু আলোয়—
কবিতা লেখা যায়।খাঁ খাঁ রোদ্দুরে, মরুভূমির শুষ্ক বালুতে,
ক্লান্ত পথিকের পানির
শেষ বিন্দুটিও যখন ফুরিয়ে যায়—
কবিতা লেখা যায়।নবজাতকের জন্মের
সেই প্রচণ্ড মুহূর্তে
কবিতা লেখা যায়।পরাজিত নাবিকের
নৌকাডুবির আগে
কবিতা লেখা যায়।কোনো এক পাহাড়চূড়ায়,
পেঁজার তুলোর মতো উড়ে আসা তুষারঝড়ের সময়
কবিতা লেখা যায়।নরকের আগুনে ঝাঁপ দেওয়ার
ঠিক এক মুহূর্ত আগে—
কবিতা লেখা যায়।তবুও আজ,
ঠিক অনেকদিন
লেখা হয়নি কোনো কবিতা।2 Comments
Friends
আবু জাফর মহিউদ্দীন
@abujafour1985
Sabbir Khan
@sabbirkhan1
মো আলেফ শরীফ
@alefsharif
মোঃ নজরুল ইসলাম (লেখক নাম: মুনসী নজরুল)
@eshaadeeshayahoo-com
তাহিন ভুঁইয়া ছায়াপথিক
@tahinbhuiyanchayapothikgmail-com
M. Kamrul Islam
@m-kamrul-islam
shibatus bhattacharjee
@shibatus
মো: নাজমুল আখতার
@faith
Rathy rathy
@rathyrathy


প্রতি ক্ষণেই জন্মায় কবিতা…..🖤