-
জলরেখা
তোমার কাঁধে মুখ রাখলেই দেখি এক সমুদ্র জন্ম নেয়
শরীরের ভেতর নীল মাছেরা সাঁতার কাটে নির্জন দুপুরে।
আমি দু’হাতে তুলে নিই তোমার ঘুমন্ত জোয়ার,
বাতাসের গায়ে লিখে দিই আমাদের গোপন বর্ণমালা।তুমি জানো, শরীরও এক ধরনের বাগান,
যেখানে ঘাসের নিচে লুকিয়ে থাকে বৃষ্টির সরীসৃপ।
একটু স্পর্শ পেলে তারা জেগে ওঠে,
চোখের ভেতর ছড়িয়ে দেয় লবণাক্ত জ্যোৎস্না।তোমার চুলে তখন শ্যাওলার গন্ধ,
তোমার ঠোঁটে মেঘের নরম অন্ধকার।
আমি জলজ হাতে ছুঁয়ে দেখি
কতটা আকাশ জমে আছে তোমার কলারবোনের কাছে।তুমি ধীরে ধীরে বদলে যাও অন্য এক নদীতে,
আমি বদলে যাই তার পাড়ের অনন্ত কাশবন।
আমাদের মাঝখানে কেবল কিছু উষ্ণ বাতাস,
কিছু ভূতের মতো ঘুরে বেড়ানো আদিম আকাঙ্ক্ষা।তারপর অবিশ্রান্ত ঢেউয়ের মতো
তোমার দিকে ঝুঁকে পড়ে আমার সমস্ত নিঃসঙ্গতা।
তোমার শরীরের নীল জমিনে
আমি রেখে আসি এক গুচ্ছ অদেখা নক্ষত্র।রাত তখন অষ্টব্যাঞ্জনার সুরে ভরে ওঠে,
জানালার ওপারে দাঁড়িয়ে থাকে ঘুমহীন চাঁদ।
তুমি আমার বুকে মুখ লুকিয়ে বলো—
আরেকটু মেঘ হও, আরেকটু বৃষ্টি।আমি তখন সমস্ত আকাশ নামিয়ে আনি তোমার ত্বকে,
সমস্ত জলবসন্ত মুছে দিয়ে
এক গাঁদা ওমে ভিজিয়ে রাখি তোমাকে।
আর আমাদের শরীরের রোজনামচায়
জন্ম নেয় এক ও অদ্বিতীয় জলরেখা—
যেখানে তুমি আর আমি
একই সমুদ্রের দুই গোপন অক্টোপাস হাত।
(২৫ই জুন ২০২৬)3 Comments
আমি মানুষের ভীড়ে মানুষ খোঁজে ফিরি

বিষণ্ন সুমন
ডিজাইনার
স্কুল বয়েস থেকেই লিখালিখা করি। যদিও পড়ি তার আগে থেকেই। আমি বিশ্বাস করি, ভালো লিখতে হলে আগে ভালো পড়তে জানতে হবে। তাই এখন পর্যন্ত নিজেকে লেখক না ভেবে ভালো পাঠক হিসেবেই পরিচয় দিতে সাচ্ছন্দ্য বোধ করি। প্রথম প্রকাশিত বই সেই ১৯৯৬ সালের গ্রন্থমেলায় “কে বলে তুমি নেই” রোমান্টিক উপন্যাস এবং সম্পূর্ণ মৌলিক ওয়েস্টার্ণ “লোন রাইডার”। পরবর্তীতে ২০১২ সালের বই মেলায় অন্যপ্রকাশ থেকে প্রকাশিত গল্প সংকলন। মাঝে banglanews24.com এর সাহিত্যপাতায় নিয়োমিত লিখেছি। আসলে আমি লেখায় কখনোই অনর্গল নই। মাঝেমাঝেই বন্ধাত্ব্য এসে আমায় থামিয়ে রাখে। একটা শব্দও লিখতে পারিনা। তখন আমার পুরনো লিখাগুলো নিজেই পাঠক হয়ে পড়ি আর ভাবি, এ গুলো কি সত্যিই আমি লিখেছিলাম(?)। এই ৫৪ বছর বয়সে এসেও এই একটাই প্রশ্ন নিজেকে করে যাচ্ছি প্রতিনিয়ত।
Friends
Shah Fakhrul Islam
@shahfakhrulislam
1 Sen
@1sen
Imamul Islam
@imamul-islam
শায়লা এ্যামিন
@shaylaaemin945gmail-com
saad bin
@saadbin
atif ac
@atifac
আব্দুল্লাহ আল আমিন
@abdullahalamin
Tanvir Ahamed
@tanvirahamed
এইচ আই হামিদ
@h-ihamid



কবিতার ভাষা অত্যন্ত কাব্যিক; প্রতিটি স্তবক যেন ধীরে ধীরে এক জলরঙের ক্যানভাস খুলে দেয়।