Profile Photo

বিষণ্ন সুমনOffline

  • logolabbd
  • Profile picture of বিষণ্ন সুমন

    বিষণ্ন সুমন

    2 months, 2 weeks ago

    তোমার জন্য

    তোমার যদি সৃষ্টি না হতো
    সুন্দর পৃথিবীটা দেখা হতো না আমার।
    অন্ধকার জঠরের বিন্দুবৎ আবির্ভাব থেকে
    তুমিই দিয়েছিলে আমায় মানব সন্তানের পূর্ণতা।
    তোমার স্নেহময় উষ্ণতার মাঝেই
    আমার সংসার সীমান্তে হেঁটে যাওয়া।
    তোমার জীবন যদি আমায় দান না করতে
    আমার বেঁচে থাকা হতো সম্ভাবনাহীন।
    তোমার জন্যই নারী আমার অকপট শ্রদ্ধাঞ্জলি।

    তুমি যদি না হাসতে
    আমার আকাশে আলোময় নক্ষত্র ফুঁটতো না।
    নিকষ অমানিশায় হারাতো আমার মুগ্ধতা।
    সাজানো বাগানপাট বিরান হয়ে পড়ে থাকতো।
    উশর মরুভূমিতে বইতো না কভু
    আকণ্ঠ পিয়াসের ঝর্ণাধারা।
    অসহায় তরুলতা বৃক্ষরাজি সকল
    ফুলের আকুলতায় ব্যকুল হতো।
    তোমার জন্যই নারী আমার পূজার আয়োজন।

    তুমি যদি সুন্দর না হতে
    রমণীয় সৌন্দর্যের কথা আমার জানা হতো না।
    তোমার দেহজ ছন্দে আমার দৃষ্টিপরে জাগতো লোভ
    নিষিদ্ধ চাওয়ার ভিড়ে তুমি হতে রিক্ত।
    অদৃশ্য বক্ষবন্ধনীর আড়ালে তোমার হৃদকম্পন
    আমায় প্রেমিক হতে বলতো না।
    হৃদয় পটে আঁকা হতো না কোন ছবি
    গভীর মমতায় যার বসবাস।
    তোমার জন্যই নারী আমার সবটুকু ভালবাসা।

    তুমি যদি নারী না হতে
    অনাসৃষ্টি ঘটতো পৃথিবীতে।
    আমি কিম্বা আমরা সবাই হতাম মনুষত্যহীন
    অসভ্যতার আদলে গড়ে উঠতো মানবতা
    গাঢ় অন্ধকারে ডুবে থাকতো জীবন।
    আমাদের হৃদয় হতো ভালবাসা বিমুখ
    প্রেমিক মন নিয়ে কাছে আসা হতো না কারো।
    আমি কবি হতেম না মোটেই।
    তোমার জন্যই নারী আমার এমনতরো কবিতা।

    4
    3 Comments
    • নারীর জঠরে সৃষ্টির বীজ, প্রেমের ভাষায় শ্রদ্ধার্ঘ্য….🤍

    • পড়ে সত্যিই ভালো লাগলো।
      নারীকে সুন্দরভাবে সম্মান জানানো হয়েছে।

    • একজন কবির কলমে নারীত্বের প্রতি নিঃশর্ত শ্রদ্ধাঞ্জলি।

আমি মানুষের ভীড়ে মানুষ খোঁজে ফিরি

বিষণ্ন সুমন

ডিজাইনার

স্কুল বয়েস থেকেই লিখালিখা করি। যদিও পড়ি তার আগে থেকেই। আমি বিশ্বাস করি, ভালো লিখতে হলে আগে ভালো পড়তে জানতে হবে। তাই এখন পর্যন্ত নিজেকে লেখক না ভেবে ভালো পাঠক হিসেবেই পরিচয় দিতে সাচ্ছন্দ্য বোধ করি। প্রথম প্রকাশিত বই সেই ১৯৯৬ সালের গ্রন্থমেলায় “কে বলে তুমি নেই” রোমান্টিক উপন্যাস এবং সম্পূর্ণ মৌলিক ওয়েস্টার্ণ “লোন রাইডার”। পরবর্তীতে ২০১২ সালের বই মেলায় অন্যপ্রকাশ থেকে প্রকাশিত গল্প সংকলন। মাঝে banglanews24.com এর সাহিত্যপাতায় নিয়োমিত লিখেছি। আসলে আমি লেখায় কখনোই অনর্গল নই। মাঝেমাঝেই বন্ধাত্ব্য এসে আমায় থামিয়ে রাখে। একটা শব্দও লিখতে পারিনা। তখন আমার পুরনো লিখাগুলো নিজেই পাঠক হয়ে পড়ি আর ভাবি, এ গুলো কি সত্যিই আমি লিখেছিলাম(?)। এই ৫৪ বছর বয়সে এসেও এই একটাই প্রশ্ন নিজেকে করে যাচ্ছি প্রতিনিয়ত।

Skip to toolbar