Profile Photo

রাইসা আনজুম (পর্শি)Offline

  • raisaanjumporshi
  • আজকে আকাশ কালো কেন জানো? এই বৃষ্টি কার জন্য? কার জন্য মেঘেদের মন খারাপ??
    আমার জন্য। আমি তো মন খারাপ হলে কাউকে বলতে পারি না তাই মাঝে মাঝে যখন আমার খুউব মন খারাপ হয় তখন আল্লাহ্ স্পেশালি আমার জন্য এই ব্যবস্থা করেন। আমাদের অন্য রকম কানেকশন আছে।
    আমার মন খারাপ আমার জনাব আমাকে অস্বীকার করে, ঠকিয়ে চলে গেছে বলে যদিও সে ঘটনার ২ মাস পার হয়ে গেছে, সেও বোধ হয় আমাকে ভুলে টুলে গেছে। আমার মন খারাপ বড়ো চাচ্চু মারা গেছে বলে, বড়ো চাচ্চুর সাথে আমার অনেক কথা ছিলো। আমি তো চাচ্চুকে খাওয়াতেও পারিনি। আমি কতো কিছু পারি, এখন যে আমি কতো কঠিন কঠিন ম্যাথ করতে পারি, ক্যালকুলাস করতে দুইমাস সময় লেগেছিলো মাত্র। চাচ্চুকে বলা হয়নি। আমার মন খারাপ, আমার খুব প্রিয় দুজন মানুষ ডিভোর্স দিয়ে আলাদা হয়ে গেছেন বলে। আমার মন খারাপ, মোস্তফা মনোয়ার মারা গেছেন বলে। আমার খুউব ইচ্ছে ছিলো ওনার সাথে দেখা করার। আমি যে ছবি আঁকি, ওনাকে দেখাতাম বা না-ই দেখাতে পারতাম। ওনাকে একবার কাছ থেকে দেখতে পারলে নিশ্চিত আমার কথা আটকে যেত। আমার প্রচন্ড মন খারাপ। আমার শরীর ছেড়ে দিচ্ছে। আমি জানি যা কিছু সুন্দর, সব একদিন শেষ হয়ে যাবে, নতুনকে যায়গা করে দিতে হবে। তাও!

    পৃথিবীর সব সৌন্দর্য শেষ হয়ে যাচ্ছে। নতুন যা কিছু সুন্দর, মাঝে মাঝে আমি তার সাথে খাপ খাইয়ে নিতে পারি না। মাঝে মাঝে কুৎসিতটাই চোখে বাঁধে। পৃথিবীতে খুব বেশিদিন বাঁচার ইচ্ছে একবারই হয়েছিল। এখন আবারও চাই খুব বেশিদিন যেন না থাকতে হয়। শুধু যে কদিন আছি, বাঁচতে চাই।

    8
    9 Comments
    • “এখন আবারও চাই খুব বেশিদিন যেন না থাকতে হয় “___ যদি প্রশ্ন করি এমনটি আপনি ক্যানো ভাবছেন, আপনি হয়তো ভাববেন বা ব’লে ফেলবেন আপনাকে সে কথা বলাটা আমার কী দরকার ;কিন্তু আমি আপনার জন্য এ মুহূর্তে প্রার্থনা করছি, আপনার মতো একজন মেধাবী মানুষ বেঁচে থাকুন কমপক্ষে দেড় শ’ বছর এবং মাথা উঁচু ক’রে ভালো থাকুন সবসময়।

      • দুনিয়ায় যতো ভালো কিছু আছে, যতো রঙ পৃথিবীতে, ধীরে ধীরে সব কমে যাচ্ছে। রঙহীন পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। আর আমি মেধাবী না। আমার কোথাও চান্স হয়নি। তবে যতোদিন বেঁচে আছি, চেষ্টা করবো সুন্দর কিছু বানাতে, ভালো কিছু কাজ করতে।

      • ধৈর্যই শান্তি। ধৈর্য ধারণ করা হচ্ছে প্রকৃত জ্ঞানীর বৈশিষ্ট্য। আপনি অবশ্যই জ্ঞানী এবং মেধাবী। কোথাও চান্স পাওয়া-না-পাওয়ার উপরে জ্ঞানী বা মেধাবী কি-না সেটা নির্ভর করে না;বরং সেটা নির্ভর করে তার সৃজনশীলচিন্তা এবং সৃজনশীলতায় । “সুন্দর”এবং “ভালো” কিছু সৃজনের ইচ্ছা যাঁর মনে আছে তাঁর জীবনের উদ্দেশ্য যে মহৎ এটা অস্বীকার করার কোনো রাস্তায় খোলা নেই। সুন্দর এবং ভালো কিছু সৃষ্টির ইচ্ছাশক্তিই একদিন আপনাকে সফলতার চরম শিখরে পৌঁছে দেবে নিশ্চিত।চোখ মেলে চতুর্দিকে তাকান এবং চোখ বন্ধ ক’রে নিজের দিকে তাকান __ধ্যানের গভীরে নিজের চলার পথ সৃষ্টি হয়ে যাবে। এটাই বাস্তব। এটাই সুন্দর আগামী। শুভকামনা রইলো আপনার জন্য।।

    • ” পৃথিবীর সব সৌন্দর্য শেষ হয়ে যাচ্ছে। নতুন যা কিছু সুন্দর, মাঝে মাঝে আমি তার সাথে খাপ খাইয়ে নিতে পারি না। মাঝে মাঝে কুৎসিতটাই চোখে বাঁধে। পৃথিবীতে খুব বেশিদিন বাঁচার ইচ্ছে একবারই হয়েছিল। এখন আবারও চাই খুব বেশিদিন যেন না থাকতে হয়। শুধু যে কদিন আছি, বাঁচতে চাই। ” কথাগুলো নির্মম বাস্তব । কিন্তু শেষের ৩ টা লাইন বুকে গিয়ে যেন আঘাত হানলো @raisaanjumporshi মহান রব আপনার মরহুম চাচ্চু কে জান্নাতুল ফেরদাউস নসীব করুন এই প্রার্থনা । আর ডিপ্রেশন থেকে বেরিয়ে আসেন। পৃথিবী মু’মিনদের জন্য জেলখানা ছাড়া কিছুই নেই, আমাদের চিরস্থায়ী ঠিকানা পরকাল…যা কখনো শেষ হবে না…যেখানে মৃত্যু বলে কিছু থাকবে নাহ।

    • তোমার মনটা যে স্বচ্ছ তা লেখা পড়েই বোঝা যায়। সাধারণত কবিরা এমনই হয়। তুচ্ছ জিনিস দাগ কাটে সেখানে মৃত্যু অনেক বড়ো আঘাত। তাই বলে জীবন কী থেমে থাকে? দোয়া করি মন তাড়াতাড়ি ভালো হয়ে যাক। প্রাণোচ্ছল কিছু লেখা পড়তে চাই।

    • মেঘের সাথে গোপন কান্নার যোগসূত্র ….☁️

    • লেখাটা পড়ে বুকটা ভারী হয়ে গেল। ভালো থাকুন। 🌿
      কিছু লেখা শুধু পড়া যায় না, অনুভব করতে হয়..😢

    • মন ছোঁয়া লেখনী

    • “আমি খুব বেশি দিন বাঁচতে চাই না; শুধু যত দিন বাঁচি, সত্যিকার অর্থে বাঁচতে চাই।”………………. লাইনটা অনেকদিন মনের মধ্যে গেথে থাকবে।

আমি রাইসা আনজুম পর্শি, জন্ম ঢাকার ধানমন্ডিতে, সাভারে বেড়ে ওঠা। এখনো বাড়ছি। ডাইরিতে টুকটাক লিখি, দুই-একটা কবিতা প্রকাশ হয়েছে, তাতে কিছু লোকের প্রশংসা পাই এতে লেখালেখির প্রতি আগ্রহ বাড়ে৷ কবি বা লেখিকা হওয়ার চাইতে পাঠিকা হতে বেশি পছন্দ করি। প্রচুর বই পড়ি। আকাশ দেখতে পছন্দ করি, কথা বলতে আর মানুষের কথা শুনতে পছন্দ করি, যেকোনো বয়সের মানুষের সাথে আলাপ জমাতে পারি। বড়ো হচ্ছি তো, হয়তো সামনেই কিছু একটা করে ফেলবো। আপাতত পড়ছি, লিখছি এ-ই।

Friends

Profile Photo
Rahat Islam
@rahatislam
Profile Photo
Salful Alam
@alamict9
Profile Photo
Rijoana
@rijoana
Profile Photo
Md Shakhawat Hossen
@mdshakhawathossen
Profile Photo
Dark Venum
@darkvenum
Profile Photo
Atiq Altaf
@atiqaltaf
Profile Photo
Intisar Jabed
@intisarjabed
Skip to toolbar