-
ঐকিক নিয়মে জীবন
[]→আবিদ হান্নানকথা না বলে ফিরে স্থীরতার সময় গুণে
ফের এগিয়ে চলার মানুষিকতা কম নয়
স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পুঁজি করে
হৃদয়ের প্রকাশিত শব্দের পরেও কিছু অপ্রকাশিত শব্দ
কোন না কোন সময়ে উচ্চারিত হয় একান্ত প্রয়োজনে।
একটু অধিক সময় ব্যয় করলেও
কিছু কথা সময়ের চাপে চাপা পড়ে যায়,
পুঁজিবিনিয়োগকারী হলেই সফলতার নিশ্চয়তা নেই।বাস্তবতা করালগ্রাসে স্বার্থপর সভ্যতায়
মনের খোরাক জোগাতে গরমভাত না হলেও
পান্তা ভাতের আশায় দিকবেদিক ছুটে চলা,
একবার পেটভরা খাবারের হিসেবে কেউ সন্তুষ্ট নয়
ক্ষুধাবোধ কখনোই লুঁকিয়ে রাখা সম্ভব হয়নি।শত না বলা কথা জমে পাহাড়সম
মাটির প্রতিটি অন্তর ঐকিক নিয়মে রোগার্ত,
কেউ নিজেকে বেঁচে খায়
কেউ যোগ্যতা সম্পন্নে বিলিয়ে দিতে প্রস্তুত__
স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ হৃদয়ে লালন করে
বেঁচে থাকার সময় লাল নীল সাদা-কালো।####
২৯/০৭/২১ ইং2 Comments
Friends
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Shohag arnob
@shohagarnobgmail-com
Rustum Ali
@rustum-ali
Rejwana Khan
@rejwana-khan
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta



চমৎকার কবিতা। ধন্যবাদ।