Profile Photo

Syed FarahOffline

  • syedfarah
  • Profile picture of Syed Farah

    Syed Farah

    • 4 months ago

    পাহাড় কাঁদে মেঘের ডাকে

    মেঘের ডাকে আকাশ কালো, বৃষ্টি নামে ঘোর,
    শঙ্কায় আজ পাহাড় কাঁপে, ভাঙছে বুঝি ভোর।
    সবুজ বনের শিকড়গুলো আঁকড়ে রাখত মাটি,
    মানুষ কেন কাটছে সে গাছ, ভাঙছে বাঁধন খাঁটি?

    পাহাড় কেটে সমান করে বাঁধছে মানুষ ঘর,
    একটানা ওই বৃষ্টিতে আজ বুক কাঁপে থরথর।
    বালির স্তরে জমছে পানি, কাদার বাঁধন আলগা অতি,
    ধসে পড়ে বুকটা ভেঙে, ঘটে কত ক্ষতি!

    ঝরনা যখন ঘোলাটে হয়, ফাটল ধরে গায়ে,
    বুঝবে তবে পাহাড় কাঁদে মাটির বেদন বয়ে।
    বিপদ বুঝে চলো সবাই নিরাপদ ওই ঘরে,
    পাহাড়ধসের এই হাহাকার আর যেন না ঝরে।

    গাছ লাগিয়ে পাহাড় বাঁচাই, রক্ষা করি প্রাণ,
    সবুজ পাহাড় হাসলে পরে বাঁচবে মোদের জান।

    5
    3 Comments
    • শিকড় হারানো পাহাড়ের কান্না, বৃষ্টির সাথে বাজে সতর্কতার গান …🖤

    • গাছ বাঁচলে পাহাড় বাঁচে, পাহাড় বাঁচলে মানুষও বাঁচে

    • সবুজ পাহাড় বাঁচলেই আমাদের ভবিষ্যৎ বাঁচবে। 🌿
      প্রকৃতিকে ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।

Skip to toolbar