-
তুমি শুধু আমারই তো রানি!
আলমারিটার জামা-কাপড় সাজাও পরিপাটি,
ঝকঝকে ঐ কিচেন র্যাকের কাঁসার থালা-বাটি।
বিছানাটা টানটান ঐ, আলনায় সুর বাঁধা,
তবুও কেন নিজের বেলায় এমন সরল সাদা?
সবার মুখে খাবার তুলে সাজাও ডাইনিং টেবিল,
তোমার থালায় শূন্যতা যে, জমছে কাজের ডেবিট!
ছেলের জামা, মেয়ের জামা, সবার খবর রাখো,
আমার চোখের মনের আয়নায় নিজেকে কেন ঢাকো?
আজকে দেবো ডাইনিং-কিচেন, ঘরের কাজে ছুটি,
আজকে তোমার আঁচল কেড়ে করব লুটোপুটি!
হাত বাড়িয়ে সাজিয়ে দেবো তোমার এলোকেশ,
ভালোবাসার দুষ্টুমিতে কাটুক না দিন বেশ।
কপালে এক টিপ এঁকে দিই, ঠোঁটে আসুক হাসি,
সংসার তো রোজই চলে, আজ বলি “ভালোবাসি”!3 Comments
Friends
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
Sahat-M.-Samrat
@sahat-m-samrat
Sharif Uddin Jumman
@sharifuddinjumman
Eqbal Hossain
@eqbalhossain
মেহেদী মারুফ
@maruf1
Rumin
@rumin
অস্ট্রিক মাসুদ
@masudaustrikgmail-com
Rajib M Sarker
@sarkerr-rrajiv
সিরাজুল ইসলাম
@sherajulislam



ঘর সাজানো হাতেই আজ ভালোবাসার ছুটি, আঁচলজুড়ে দুষ্টুমি ….🖤