Profile Photo

রেদোয়ান আসিফ রিসানOffline

  • redoanasifrisan
  • মায়ার মহাপ্রস্থান
    তব নগরে অদ্য নবীন উৎসব, তুমি সাজিয়াছ নতুনের সাজে;
    আর মম অন্তরে কেবল বিচ্ছেদের বিষাণ বিষাক্ত স্বরে বাজে।
    তুমি তো বেশ শিখিয়াছ চমৎকার করিয়া পরকে আপন করিবার চাতুরী,
    আর আমি শিখিতেছি নিঃস্ব হস্তে শূন্যতাকে ধরিয়া রাখিবার নিদারুণ লীলা।
    অঙ্গুলিতে অঙ্গুল নাই, কেবল জমিয়াছে ধূলির ধূসর চাদর—
    অন্যের বাহুডোরেই এখন তোমার নিখাদ আদর।
    আমি শুধু বহিয়া চলি তোমার ফেলিয়া যাওয়া জীর্ণ অভ্যাসের বোঝা,
    এইরূপে চলিতেছে মম মরণ-ভালোবাসা আর অন্তহীন পথ খোঁজা।
    হয়তো তুমি পরম সুখে, অন্য মায়ার টানে—
    মম এই রিক্ততার ব্যাকরণ ঠাঁই পায় না তোমার অভিধানে।
    ইচ্ছা ছিল হাতটি ধরিয়া কাটিবে অনন্তকাল—
    নিষ্ঠুর নিয়তি ছিঁড়িয়া দিল মায়ার সেই জাল।
    শহর জুড়িয়া মেঘ জমিয়াছে, বৃষ্টি নামিয়াছে ভারী,
    তোমার সহিত শেষ হইল এই জনমেই আড়ি।
    জানো কি তুমি মম নিভৃত রজনীর না বলা যত কথা?
    অক্ষরে অক্ষরে জমিয়াছে এজন্মের নীরবতা।
    মায়ার কফিন স্কন্ধে লইয়াই একাকী দিব আমি পাড়ি,
    অপ্রাপ্তির এই শূন্যতাই এখন মম স্থায়ী ঘরবাড়ি।

    ~রেদোয়ান আসিফ রিসান

    3
    3 Comments
​আমাদের অস্তিত্বের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের পৃথিবীতে নয়, বরং নিজের ভেতর লুকিয়ে থাকা অগণিত প্রতিচ্ছবির সাথে। আমরা সবাই প্রতিনিয়ত নিজেদের খুঁজে পাওয়ার সন্ধানে, যেখানে পরিচয়ই সবচেয়ে বড় সংকট।

রেদোয়ান আসিফ রিসান

রেদোয়ান আসিফ রিসান

লেখক

সমসাময়িক বাংলা কথাসাহিত্যের এক প্রতিশ্রুতিশীল নাম রেদোয়ান আসিফ রিসান। ২০০৮ সালের ৬ ফেব্রুয়ারি গাজীপুরের কাপাসিয়ায় জন্মগ্রহণকারী এই লেখক খুব অল্প বয়স থেকেই মানবমনের রহস্য এবং মনস্তাত্ত্বিক দর্শনের জটিল গোলকধাঁধা নিয়ে আগ্রহী হয়ে ওঠেন, যা পরবর্তীতে তাঁকে একজন মননশীল লেখক হিসেবে গড়ে তোলে।

​রিসানের সাহিত্যচর্চার মূল ভিত্তি হলো মানুষের মনস্তত্ত্ব। তিনি কেবল গল্পের খাতিরে গল্প বলেন না, বরং তাঁর উপন্যাসের আড়ালে একুশ শতকের তরুণ প্রজন্মের সংকট—যেমন আইডেন্টিটি ক্রাইসিস, মানসিক দোদুল্যমানতা এবং সূক্ষ্ম আবেগগুলোর নিবিড় ব্যবচ্ছেদ করেন। তাঁর গদ্যশৈলী অত্যন্ত সাবলীল ও পরিমিত, যা পাঠককে জীবনের গভীরতর দর্শনের মুখোমুখি দাঁড়াতে বাধ্য করে।

​মনস্তাত্ত্বিক টানাপোড়েন এবং জীবনদর্শনের মেলবন্ধনে তিনি বাংলা সাহিত্যে নিজের এক স্বতন্ত্র লেখকসত্তা নির্মাণের পথে এগিয়ে চলেছেন।

Skip to toolbar