-
গল্প 4
ফাতেমা সিনথিয়ারাতের পর রাত যায়, গল্প বলে চলে,
এবারের গল্প শোনো, শোনো দিয়ে মন।
চম্পা নামের এক দুর্ভাগা কিশোরীর কথা করি গো বর্ণন।
অভাবের সংসার বাবা,মা আর ছোট ভাই, বড় লক্ষী মেয়ে চম্পা, বয়স চৌদ্দ হয়েছে কি হয় নাই।
রঘু ডাকাত দেখল তারে, মন যেন গেল ভরে।
মন তার চায়, সে চম্পারে ভোগ করে।
যখনি এই কিশোরী কন্যা জল আনতে যায়, রঘু ডাকাত ঘুরে ঘুরে তার পানে চায়।
হাসে সে পিশাচের হাসি, কন্যার রূপ দেখি,ও কন্যার লগে সঙ্গ করব আমি ,
কে রুখে দেখি।
একদিন সময় আর সুযোগ বুঝে,ডাকাত তুলে নিয়ে গেল চম্পাবতীকে।
বাপ কয় হায়, হায়, মায় কাঁদে,বিলাপ করে।
কিশোরী কন্যা আমার কিছু বুঝতে না পারে, কোন হতচ্ছাড়ার কাজ নিয়ে গেল তারে?
ছোট্ট এই কন্যার এই ছিল কপালে!
হায় বিধাতা জানতাম যদি, কন্যা হওয়া পাপ, মরে যেতাম জলে ডুবি,
এ অভাগিনির মা-বাপ।
রঘু ডাকাত কন্যা নিয়ে চলে দূর দেশে ,
কোনো কথা না শোনে, শুধু মুচকি হাসি হাসে।
আরো আছে কত শুয়োর ওর দলবল,
চম্পাকে দেখে হল খুশী, কচি কন্যা বলে, অল্প বয়স অঙ্গে যেন রূপ ঢলে পরে।
হায় রে কন্যা হায়,
কি দেশে জন্ম তোর, না রইল মান সম্মান, হবে কি উপায়।
তুই যে একটা কচি দেহ, নরম মাংস পিণ্ড, তোরে এখন ভোগ করবে এই হায়েনার দল।
না পারবি কইতে, না পারবি সইতে,
দিন যাবে কেটে,শুয়োরগুলো তবুও
তোরে ছাড়বে না, দেবে না যেতে।
দিন যায়, মাস যায়,কত রাত যায় কেটে, ওদের লালসার শিকার হয়ে বাচ্চা আসে পেটে।
এবার চম্পা দুই হাত জোর করে হায়,
আমারে ছেড়ে দাও না আমি অসহায়,
বাপ -মা কেউই নেই, গর্ভবতী আমি এবারে একটু দয়া কর,নইলে মরতে হবে জানি।
শুয়োরগুলো হাসে আর এদিক ওদিক চায়,বনের পশুর স্বভাব হায়, কখনো কি শুধরে যায়?
একদিন চম্পা পান করল বিষ, রক্ত গঙ্গা বয়ে গেল, কি কষ্ট, ইশ!
হাসিমুখে দিল প্রাণ, দাসী থাকার চেয়ে, এই ছিল অভাগিনির পোড়া কপালে।
ধিক,শত ধিক দেই এই সমাজ প্রশাসনে, আইন বানায়, তার উচিত ব্যবহার না জানে।
পরে পোশাক বিচারক তুই যদি হো তিস, কত চম্পা মরে গেছে,তার খবর রাখতিস,যে ক্ষমতা দিয়েছে সে তো দুর্বল নয়,সবার উপর সে যে পরম করুণাময়।
যে মা জন্ম দিছে,সে জানে এর জ্বালা,তোর ঘরেও কন্যা হবে,এমনও দিন আসবে।
বিচার নামে যে প্রহসন তৈরী করে দিলি,
খোদা না করুন,তোর কন্যা না হয় এর বলি।2 Comments
Friends
মেহেদী হাসান আইয়ুশ
@kobimahadihasanaayush
দীপান্বিতা পালিত
@dipannitachowdhury669gmail-com
Moin Uddin
@moinuddin1
মোস্তফা কামাল সাকি
@mostofakamal
উত্তম কুমার
@uttamkumarpaul75
উম্মে সালমা
@ummaysalma
Md arafat
@mdarafat
Liakat Jowardar
@liakatjowardar
গীতিকবি খোকন বিবাগী
@lokmanhasan

একদম পুরনো দিনের পুঁথি-পাঁচালীর সুর, এই ফর্মটা আজকাল খুব একটা দেখা যায় না। তবে, আপনার গতদিনের লেখাটিতে এই ব্যাপারটি লক্ষ্য করেছিলাম। ভালো লাগলো খুব!