-
কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শেষ যখন পোস্ট করি, পরীক্ষার আগে। বলেছিলাম, চিন্তায় আছি, পরীক্ষা কেমন হবে…..
পরীক্ষা শেষ। ঢাবি অধিভুক্ত স্কুল অফ ইকোনমিক্সে ১৭ তম হয়েছি। যদিও বাবা রাজি হয়নি সেখানে ভর্তি হওয়ার জন্য। ইস্টার্নে ইংলিশে ভর্তি হয়ে আসলাম আজকে।
পুরো এডমিশন জার্নি কি পরিমাণ কষ্টের ছিলো আমি জানি। অবশেষে সব শেষ।
হতাশা থেকে বাঁচতে তুলটে লেখালেখি পোস্ট করা শুরু করি, এরপর সময় পাবো কিনা জানিনা। হয়তো আর লেখা হবে না। মাঝে মাঝে খোঁজ নেবো। একাউন্ট ডিলিটও করে দিতে পারি। তবে সত্যি, তুলটে যে পরিমাণ সাপোর্ট পেয়েছি সেটা আমার হতাশা অনেক অংশে কমিয়ে দিয়েছে। একেকজন লেখক এতো দারুণ দারুণ লেখা লেখেন, আমি বুঝতেই পারি না কী বলবো। আমি কিছুই জানি না, অনেককিছু বুঝি না। আমি অনেক ছোট্ট একটা মানুষ। সবাই দোয়া করবেন কিন্তু আমার জন্য। কেউ কেউ আবার টেলিগ্রামে মেসেজ করেছিলেন, কথা হয়েছে কয়েকজনের সাথে। মৃদুলা, দ্বিপশিখা, রাব্বি ভাইয়া, তন্বী তোমরা অননননেএক ভালো ভালো কথা বলো। কতোবার তোমাদের সাথে কথা বলে কেঁদেছি। তোমাদের গল্প পড়ে কেঁদেছি, আবৃত্তি শুনিয়েছি।
তারপর পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে গেছি, আর যোগাযোগ করতে পারিনি। তোমাদের সাথে আবার কথা বলতে চাই, যোগাযোগ করতে চাই আরো আরো কবিতা শোনাতে চাই। আমার সাথে যোগাযোগ করতে পারো ইনস্টায় Raisa_porshi তে ফেসবুকে পাওয়া কঠিন, ছবি দেখে চিনতে পারবে আশা করি। তুলটে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, পোস্টে লিঙ্ক দেওয়া যায় না বোধ হয়।আমার রেজাল্ট শেয়ার করার জন্য আজকের পোস্ট। যারা দোয়া করেছিলেন, মন থেকে সব্বাইকে অনেক অনেক ধন্যবাদ।
আজকের মতো টা টা5 Comments-
-
অভিনন্দন মঞ্চবন্ধু! জীবনের নতুন অধ্যায়ের প্রতিটি পাতা ভরে উঠুক সুন্দর সব গল্পে।
অভিজ্ঞতা থেকে বলতে পারি, জীবনে ব্যস্ততা থাকবেই। পড়াশোনা, চাকরি, পরিবার, বন্ধুবান্ধব, সবকিছু নিয়েই আমাদের এগিয়ে যেতে হয়। কিন্তু লেখালেখির এই চর্চাটা ঠিক থাকাও দরকার। জীবনের প্রতিটা বাঁকে, প্রতিটা ব্যস্ততার ফাঁকেও যদি অল্প সময় করে তুলটে ফিরে আসা যায়, পড়া যায়, দুটো লাইন লেখা যায়, তাহলে মনটা হালকা থাকে, নিজের সাথে যোগাযোগটাও অটুট থাকে। তাই একাউন্ট ডিলিট না করে মাঝে মাঝে ঘুরে যাবেন, লিখবেন। আপনার কবিতা আর গল্পের অপেক্ষায় থাকব। অনেক অনেক শুভকামনা। -
-
I love to talk. But I like to listen stories more. You can reach out to me on FB to share your stories. I'd love to have a chat.
www.facebook.com/share/1EGQ36wamH/আমি রাইসা আনজুম পর্শি, জন্ম ঢাকার ধানমন্ডিতে, সাভারে বেড়ে ওঠা। এখনো বাড়ছি। ডাইরিতে টুকটাক লিখি, দুই-একটা কবিতা প্রকাশ হয়েছে, তাতে কিছু লোকের প্রশংসা পাই এতে লেখালেখির প্রতি আগ্রহ বাড়ে৷ কবি বা লেখিকা হওয়ার চাইতে পাঠিকা হতে বেশি পছন্দ করি। প্রচুর বই পড়ি। আকাশ দেখতে পছন্দ করি, কথা বলতে আর মানুষের কথা শুনতে পছন্দ করি, যেকোনো বয়সের মানুষের সাথে আলাপ জমাতে পারি। বড়ো হচ্ছি তো, হয়তো সামনেই কিছু একটা করে ফেলবো। আপাতত পড়ছি, লিখছি এ-ই।
Friends
Rahat Islam
@rahatislam
Salful Alam
@alamict9
Rijoana
@rijoana
মোঃ আরিফুজ্জামান
@md-arifuzzaman
মোঃ মহিবুল ইসলাম
@md-mahibulislam
Md Shakhawat Hossen
@mdshakhawathossen
Dark Venum
@darkvenum
Atiq Altaf
@atiqaltaf
Intisar Jabed
@intisarjabed

অভিনন্দন! পরিশ্রমের প্রতিটি বিন্দুই আজ সাফল্যের আলো হয়ে ফিরেছে। জীবনের নতুন অধ্যায়ের জন্য আন্তরিক শুভকামনা।