-
স্মৃতির কাছে ফিরে আসা
আদিত্য ভৌমিক
তারিখ: ২৬/৭/২০২৬
কত মানুষের জীবনেই কত স্মৃতি জমে থাকে।
আমার জীবনেও আছে কিছু অমূল্য দিন, যেগুলো সময়ের সঙ্গে পুরোনো হয়, কিন্তু হৃদয়ের ভেতর কখনো মুছে যায় না।
কুমিল্লায় আমার জন্ম, অথচ কুমিল্লাতেই সারাজীবন থাকা হলো না। তবুও এই মাটির প্রতি টান কোনোদিন কমেনি। এখানে এলেই মনে হয়, আমি যেন নিজের শিকড়ে ফিরে এসেছি।
দীদার পাশে বসে গল্প শোনা, তাঁর পাশে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়া—এসব মুহূর্ত আমার জীবনের সবচেয়ে শান্ত স্মৃতি। আর যখন চট্টগ্রামে ফিরে যাওয়ার সময় হতো, চোখের জল লুকিয়ে রাখা যেত না। মনে হতো, আরেকটু যদি থাকতে পারতাম!
একসময় দাদুকে দেখার জন্যও ছুটে আসতাম। আজ তিনি আর এই পৃথিবীতে নেই। কিন্তু মানুষ চলে গেলেও তাঁর ভালোবাসা, তাঁর মুখের হাসি, তাঁর স্নেহ—এসব কি কখনো হারিয়ে যায়? না, দাদু আমার স্মৃতিতে আজও বেঁচে আছেন, থাকবেন যতদিন আমি বেঁচে থাকি। আর দীদার প্রতিটি কথা, প্রতিটি গল্পও আমার হৃদয়ে চিরদিনের জন্য লেখা থাকবে।
আমি ৫ জুন কুমিল্লায় এসেছিলাম। আজ ২৬ জুলাই। এখনো কুমিল্লাতেই আছি। এই লেখাগুলো আমি কুমিল্লার মাটিতে বসে লিখছি। মামার পুরোনো ডায়েরির পাতায় আমি কিছু কবিতা লিখেছিলাম। জানি না সেগুলো সত্যিই কবিতা হয়েছিল কি না। তবে একটি কথা জানি—হৃদয় থেকে লেখা প্রতিটি শব্দ একদিন স্মৃতি হয়ে যায়, আর সেই স্মৃতিই মানুষকে নিজের শিকড়ের কাছে ফিরিয়ে নিয়ে আসে।
হয়তো একদিন আমিও এই দিনগুলোর কথা মনে করে আবার কাঁদব। কিন্তু সেই কান্নার মাঝেও থাকবে কৃতজ্ঞতা—কারণ আমি এমন কিছু মানুষকে পেয়েছি, যাঁদের ভালোবাসা সময়ের চেয়েও দীর্ঘ।1 Comment
Friends
দেবাঞ্জলি সেন
@sendev
sayed sajib
@sayedsajib
Hussain Entazie
@hussainentazie
MAHMUD HAYAT
@mahmudhayat
মোঃ ইফতেখার আহমেদ তাজিম
@tazim
Sayeed Patwary
@sayeedp
himel ishaq
@himelishaq
Moin Uddin
@moinuddin1
মোস্তফা কামাল সাকি
@mostofakamal

শৈশবের যে উঠোনে ভালোবাসা জন্মায়, মন বারবার সেখানেই ফিরে যেতে চায়