Profile Photo

মহাম্মদ ইদ্রিস আলিOffline

  • Fivefullstop
  • প্রকৃতির রাণি
    মহাম্মদ ইদ্রিস আলী

    গগনও গরজে করিছে রোদন,
    আষাঢ়ে পথে-ঘাটে কাঁদার সাজন,
    কিশোরী চলিছে টিপে,চরণ যুগল।

    উল্লাসে চলে প্রেম বৃষ্টি ভিজে
    গৃহিনীরা করে কাজ ছাতার বলে।
    আকাশে বাজিছে রাগ মেঘের বাদন
    ফুটিতেছে বাজি কোন সুখের কারণ।
    শিহরণে কাঁপে শিশু কিসের দরুণ
    ঘটিল ঘন ঘটা ,বর্ষার আগমন।

    টিনের চালার ঝমঝম শব্দে
    দুয়ার কাঁপিছে শ্রাবণও স্বাগতে।
    জলের ফোটারা চলিছে দুলিয়া
    দেখিবে তাহারা প্রকৃতির লিলা।
    বরষা আসিলো মিটাতে আজ
    রুদ্র ভয়াল, গ্রীষ্মের তপ্ততা।
    মাটি আজ প্রকাশিলো
    ছিলো যতো ব্যাথা হৃদয়ে চাপা।

    ভূ-ভরে বন্যার বাড়িয়াছে বারি
    আমোদে ভাসিছে প্রকৃতির রাণি।
    বসিয়াছে আজ প্রকৃতির মেলা
    বরষা মুখরও হলো কেকায় ।

    সবুজ পাতার বৃক্ষরাজি
    সাজিয়াছে আজ নতুন সাজি।
    গাছে গাছে তাই খুশিতে আজি
    আহ্লাদি ফলেরা ঝুলিছে দুলি।

    পত্রের ফাঁকে উঁকি মারি কদম
    আহ্লাদে দোলে নৈঋত হাওয়ায়।
    কি আনন্দে কিসেরও তরে
    সাজিছে কদম রঙ্গিন সাজে।
    কদম কি তাহলে বলিছে নিরবে
    এযে প্রকৃতির রাণি,বর্ষার প্রকৃত রূপ।
    দেখো,দেখো মেলিয়া,সুপ্ত হৃদয় চোখ।

    ফুটিয়া ঘাসফুল করিছে প্রচার
    আসিয়াছে যে বরষা।

    ফুটিছে চন্দ্রপ্রভা যেন হলদে রাঙানো গাঁ;
    সোনাপতি নামে চিনে অনেকেই, দেখিতে ঘন্টা স্বরুপও রূপ;
    গন্ধ নাই তাও মৌমাছিরা
    করিতেছে ঘুর ঘুর।
    ঈর্ষায় কাতর অন্য ফুলেরা
    দেখিয়া তাহার সুখ।

    তাহাতে আবার সাদা রং মিশায়
    কেয়া, কেতকি, কেওড়া।
    পবনে তাহার গন্ধ ছড়ায়
    সুভাষে ভাসে বরষা।
    বর্ষাতে বসে ফুলেদের মেলা
    রাঙাতে ঋতু রাণির রূপ ।

    আকাশে ভাসিছে দলা দলা মেঘ
    নিয়ে পর্বতি রূপ।
    এমন ক্ষনে সুর্য তাঁহার ঢালে প্রখরও তেজ।
    বিকেল গড়িয়ে সূর্যের রূপ
    লাগে যেন বেশ টই-টম্বুর।
    দিন শেষে ব্যাঙ আর ঝিঁঝির ডাক
    করিতেছে প্রকাশ আঁধার রূপ।
    বরষা বলিছে বুঝে নাও মোরে
    পরাণ ভরিয়া দেখে আর শুনে
    আসিয়াছি আমি দুই মাস নামে
    আসিব আবার পাঁচ ঋতু পরে।

    4
    4 Comments
Skip to toolbar