Profile Photo

abrarOffline

  • abrar
  • Profile picture of abrar

    abrar

    1 month, 1 week ago

    ওহে আলোকবর্তিকা…
    তোমাকে খুঁজে ফিরছি,
    তোমাকে হারিয়ে—
    আমার জীবনের দীপাধারে
    মায়াবী ম্লানপ্রদীপ
    তিমিরাচ্ছন্ন।
    ​ওহে অভিমানী অস্তরাগ,
    আমাকে নিঃসঙ্গ করে
    যেও না বিদায়ী কাফেলায়।
    এই তিমিরচারী নিশাচর
    তোমাকে হারিয়ে,
    বিভ্রান্তির মতো
    ভুলে যাবে সবকিছু…
    ভুলে যাবে—
    আলোর আলপনায় আঁকা
    সব জলছবি!
    ​স্মৃতিমেদুর অতীত,
    রহস্যময় বর্তমান,
    অনিশ্চিত ভবিষ্যৎ… সব!
    ​আমাকে নিরুদ্দেশ করে
    কোন বিজন বনে—
    দুরতিক্রম্য
    কোথায় যাবে তুমি?
    ​এই হৃদয়পুরীতে ছায়াবৃত
    তোমার ছবিতে,
    আমি খুব করে বারবার তোমাকে ফিরে পাই।
    কোথায় লুকাবে?
    ​এই অন্বেষণ, এই প্রতীক্ষা,
    এই প্রহর গোনা,
    এই ব্যাকুল ইন্তিজার—
    একদিন শেষ হবে, ওহে আঁধারপ্রদীপ!
    ​একদিন আঁধারের শিকল ভাঙবে
    তোমার অভিমানী রোশনি…
    সত্যিই!
    ​কিন্তু বিগলিত যে মোমগুলো
    প্রেমের কবিতা
    লিখেছে—
    আপনাকে নিঃশেষ করে,
    তারা কি আসবে ফিরে…???
    এই অস্তপারের তীরে!

    3
    5 Comments
    • আহা! অনবদ্য কবিতা! শব্দের জাদুতে বাধা পড়ে গেলাম কবি! কি সুন্দর মায়াময় প্রতিটি লাইন!

    • যে আলো একবার হৃদয়ে জ্বলে, তাকে কোনো আঁধার চিরদিন নিভিয়ে রাখতে পারে না

Skip to toolbar