Profile Photo

সারোয়ার -ই-কায়নাতOffline

  • mohammadsarwar-ekaynat
  • যা বলা প্রয়োজন
    প্রিয় পাঠক,
    কবিতা আমার কাছে শুধু শব্দের বিন্যাস নয়; এটি হৃদয়ের গভীরতম অনুভূতির ভাষা। মানুষের হাসি-কান্না, ভালোবাসা-বিরহ, স্বপ্নভঙ্গের বেদনা এবং জীবনের নানান অভিজ্ঞতাই আমার লেখার মূল অনুপ্রেরণা। সেই অনুভূতিগুলোকেই শব্দের মালায় গেঁথে আপনাদের হাতে তুলে দেওয়ার ক্ষুদ্র প্রয়াস আমার এই লেখালেখি।
    আমি বিশ্বাস করি, একটি কবিতা তখনই পূর্ণতা পায়, যখন পাঠক তার নিজের জীবনের প্রতিচ্ছবি সেই কবিতার ভেতরে খুঁজে পান। আমার কোনো একটি কবিতাও যদি আপনার হৃদয়ের অপ্রকাশিত অনুভূতির ভাষা হয়ে উঠতে পারে, যদি আপনার আনন্দ, বেদনা কিংবা নীরব দীর্ঘশ্বাসের সঙ্গী হতে পারে, তবে আমার লেখকজীবন সার্থক বলে মনে করব।
    লেখালেখি আমার পেশা নয়, আমার নেশা; হৃদয়ের একান্ত ভালোবাসা। যতদিন বেঁচে থাকব, ততদিন মানুষের জীবন, সমাজ, প্রেম, প্রকৃতি ও সময়ের গল্প কবিতায় তুলে ধরার চেষ্টা করে যাব।
    দি রয়েল পাবলিশার্স থেকে এ পর্যন্ত প্রকাশিত আমার কাব্যগ্রন্থগুলো হলো— স্বপ্নের প্রেয়সী (২০১৯), আকাঙ্ক্ষার প্রতিধ্বনি (২০২৫), মনে পড়ে তোমাকে, প্রিয়া তুমি প্রিয়া, হৃদয় পোড়া গন্ধ, তুমি আজ কত দূরে, ভুলার কোনো পথ নেই (২০২৬), শূন্যতার দীর্ঘশ্বাস, অসম্পূর্ণ ভালোবাসা এবং প্রিপেইড ভালোবাসা (২০২৭)। এ পর্যন্ত আমার মোট ১০ (দশ)টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।
    দুর্ভাগ্যবশত, ব্রেন স্ট্রোকজনিত অসুস্থতার কারণে বর্তমানে শারীরিকভাবে অনেকটাই সীমাবদ্ধ। তাই জানি না, ভবিষ্যতে আর কতটা লিখতে পারব। তবুও যতদিন কলম ধরা সম্ভব হবে, ততদিন অনুভূতির আলো নিভতে দেব না। যদি এই কাব্যগ্রন্থই আমার শেষ সৃষ্টি হয়ে থাকে, তবে এটুকুই আমার প্রার্থনা—আমার লেখাগুলো আপনাদের হৃদয়ে একটু হলেও স্থান করে নিক।
    আমার লেখায় নিশ্চয়ই সীমাবদ্ধতা ও ত্রুটি থাকতে পারে। সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত, পরামর্শ ও ভালোবাসা দিয়ে আমাকে সমৃদ্ধ করবেন। আপনাদের ভালোবাসাই আমার লেখকজীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। ভবিষ্যতেও আমার লেখাগুলো পাঠকের হৃদয়ে বেঁচে থাকুক—এই কামনাই রইল।
    সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
    কবি
    সারোয়ার-ই-কায়নাত
    মোবাইল: ০১৮১৭৬৯০৭০২

    2
    2 Comments
    • স্বাগতম কবি লেখকমঞ্চে! তুলট পাতাগুলো ভরে উঠুক আপনার নতুন নতুন কাব্যমালায়! অনেক শুভ কামনা রইল!

    • একজন কবির আত্মকথন, যেখানে বিনয়ের সঙ্গে উচ্চারিত হয়েছে সৃষ্টির প্রতি গভীর অঙ্গীকার। আপনার নতুন নতুন লেখা পড়ার অপেক্ষায় থাকলাম

Skip to toolbar