-
ভাঙা বিশ্বাস
সারোয়ার -ই-কায়নাত
ভালোবাসার নামে তুমি সাজিয়েছিলে নিখুঁত এক ফাঁদ,
আমি ভেবেছিলাম—সেটাই বুঝি জীবনের প্রথম সাধ।
তোমার হাসিতে ছিল না আলো, ছিল ছদ্মবেশী রাত,
আমি অন্ধ বিশ্বাসে লিখেছিলাম হৃদয়ের প্রভাত।তুমি চেয়েছিলে শুধু সুবিধা, আমি দিয়েছিলাম প্রাণ,
শেষে বুঝলাম—স্বার্থের কাছেই হেরে যায় সম্মান।
যে হাত ধরেছিল একদিন পথের সঙ্গী হয়ে,
সেই হাতই ঠেলে দিল আমাকে নিঃসঙ্গ অন্ধকারে।আজও বুকের ভেতর কান্না নিঃশব্দে রক্ত ঝরায়,
বিরহ এসে প্রতিটি রাতে নতুন ক্ষতই বাড়ায়।
চোখের জল শুকিয়ে গেছে, ব্যথা শুকোয়নি তবু,
নিঃসঙ্গতার দেয়াল আজ আমার একমাত্র প্রভু।তুমি চলে গেছ, রেখে গেছ প্রতারণার ইতিহাস,
আমি বয়ে বেড়াই শুধু ভাঙা স্বপ্নের দীর্ঘশ্বাস।
কত প্রতিশ্রুতি ভেঙে পড়ে ধুলোর সঙ্গে মিশে,
তবু স্মৃতিগুলো আজও ডাকে অশ্রুভেজা নিশে।বিচ্ছেদ শুধু দূরত্ব নয়, ভেতর থেকে ভেঙে যাওয়া,
জীবন্ত মানুষ হয়েও প্রতিদিন একটু একটু মরে যাওয়া।
কষ্টের আগুনে পুড়ে আমি ছাই হয়ে যাই বারবার,
তবু দাঁড়িয়ে থাকি—এটাই আমার শেষ অহংকার।যারা ভালোবাসার নামে প্রতারণার জাল বোনে,
তারা জানে না—অভিশাপ জমে থাকে নীরব ক্ষণে।
একদিন সময় ফিরিয়ে দেবে সব হিসাবের উত্তর,
সত্যের সামনে হার মানবে মিথ্যের প্রতিটি অন্তর।আজ আর তোমায় চাই না, চাই শুধু মুক্তির আলো,
ভাঙা হৃদয় শিখিয়েছে—নিজেকেই ভালোবাসো ভালো।
আমার অশ্রু একদিন কবিতা হবে হাজার প্রাণে,
প্রতারণার পরও মানুষ বেঁচে থাকে—এই গানেই।2 Comments
Friends
Hablu Dey
@habludey
Mustafizur Rahaman
@mustafizurrahaman
subrata sen
@subratasen
rifat humu
@rifathumu
হাসিব মাহমুদ দিপু
@hasibmahmuddipu-2
জাহিদুল ইসলাম
@jahidnotes
সোনাই এ আই
@sonai_ai
মো: কাজিমুল ইসলাম
@kajimul
Md Ahsan Ullah Ripon
@ripon185

বিচ্ছেদী সুরটা বেশ ভালো লাগলো! শুভেচ্ছা ও ভালোবাসা কবি ও কবিতার তরে!