Profile Photo

আনিস কবিরOffline

  • aniskabir
  • Profile picture of আনিস কবির

    আনিস কবির

    • 2 months, 3 weeks ago

    প্রসঙ্গ – প্যালেস্টাইন
    ————————————-
    আমার জন্মের পর থেকেই আমি দেখে আসছি আরব ইসরায়েল সংঘাত। যুদ্ধ। রক্তপাত। সোজাসুজি যেটা প্যালেস্টাইন-ইসরায়েল দ্বন্ধ। ৫৮ বৎসর পার হয়ে গেল, এই রক্তপাত আজো বন্ধ হলো না। ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধের কথা জেনেছিলাম অনেক ছোট বয়সে। মাত্র ৬ দিনের যুদ্ধে আরব জোটকে পরাস্ত করেছিল ইসরায়েল। সে ইতিহাস ব্যথিত করেছিল আমার ছোট্ট মনকে। প্যালেস্টাইনের ভেতর থেকে পরবর্তীতে ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিল কিংবদন্তী প্যালেস্টাইন মুক্তি আন্দোলনের নেতা ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন ‘আল ফাত্তাহ’। যুবক বয়সে স্বপ্ন দেখেছিলাম আল ফাত্তাহর হয়ে ইয়াসির আরফাতের নেতৃত্বে যুদ্ধ করব প্যালেস্টাইন-কে মুক্ত করার জন্য, আল আকসা (মুসলমানদের প্রথম কেবলা) মসজিদ-কে মুক্ত করার জন্য। সেটা হলোনা। তাই বুকের ভেতরের রক্তক্ষরণ আজো বন্ধ হয়নি। এই রক্তক্ষরণ এক জীবনে বন্ধ হবে বলে মনে হয় না। এর root cause খুজতে গিয়ে অনেক পড়াশোনা করেছি আমি। ব্যক্তিগত গবেষণা বলা যায়। এখন অবশ্য এই উন্মুক্ত তথ্য প্রবাহের যুগে এসে যে কেউ চাইলেই সে ইতিহাস জানতে পারে খুব সহজেই। root cause টি কি ছিল? সেটি ছিল যুদ্ধ। আরেক যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ১৯৩৯ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত সংঘটিত এই বিশ্বযুদ্ধের ক্ষত আজো রয়ে গেছে বিশ্বময়। ইসরায়েল, তেমনি আরেক ক্ষত। হিটলারের ভয়াবহ নির্যাতন আর হলোকস্টের শিকার ইহুদিদের মনে হয়েছিল যুদ্ধোত্তর বিশ্বে তাদের একটি ঠিকানা দরকার, একটি দেশ দরকার, যেখানে তারা নিরাপদে থাকবে। শান্তিতে থাকবে। ধর্ম পালন করবে। সেই নিরাপদ আবাসের স্বপ্নে যে ভুখন্ডকে তারা বেছে নিল, তা ছিল তাদের স্বপ্ন থেকে অনেক দূরের। যে পন্থায় তারা এই ভূখন্ডকে বাড়াতে শুরু করল, তা ছিল শান্তির বহু বিস্তৃত বিপরীত। আরব ভুমি দখল করে সারা পৃথিবী থেকে উদবাস্তু ইহুদিদের ধরে এনে বসতি গড়ে যেভাবে তারা একটি স্বাধীন ইহুদি রাস্ট্র প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়েছিল, তা ছিল পুরোটাই ভুল। সেই ভুল তত্ত্ব, ভুল ফিলসফি, যার উত্থান হয়েছিল জায়নবাদ থেকে। বলে রাখা ভাল, জায়নবাদ আর ইহুদিবাদ এক জিনিস নয়। তবে জায়নিস্টরা সেটাকে গুলিয়ে ফেলেছিল গোটা ইহুদি সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য। সেটা করে তারা অবশ্য কিছুটা সফলও হয়েছিল। কিন্তু অনাদিকাল সেটাই চলবে, এরকম ভাবাটা বোকামী। এর আগে আমরা নিউ ইয়র্ক, লন্ডনের রাস্তায় (মূলত হারেদি সম্প্রদায়, যারা ইসরায়েলের জনসংখ্যার ১৫%) ইহুদিদের প্রতিবাদ করতে দেখেছি। যারা বলেছিল, ইসরায়েল মানেই ইহুদি নয়। এবার আমরা খোদ ইসরায়েলের ভেতর দেখতে পাচ্ছি সেই ইহুদিদের প্রতিবাদ। যারা রক্তপাত নয়, শান্তি চায়। শান্তি গোটা বিশ্ব-ই চায়। কিন্তু ৫৮ বছর কেটে গেল, শান্তি এলো না। জায়ানিজম বেচে থাকলে শান্তি আসবে না কোনোদিনই। আর আমার বুকের ভেতরের রক্তক্ষরণও থামবে না। আমার বুকে প্রতিদিন বাজবে – প্যালেস্টাইন…. আহা আমার রক্তে রাঙা প্যালেস্টাইন। তোমার জন্য কাঁদছি আমি। আমার মৃত্যু দিয়ে লিখে রেখে যাব, আমার অস্তিত্বের অংশ ছিলে তুমি……

    3
    1 Comment
    • এই লেখাটি থেকে প্যালেস্টাইনের যে ছবি উঠে এসেছে, তা ইতিহাসের পাতার চেয়ে অনেক বেশি জীবন্ত!

Skip to toolbar