Profile Photo

Abul Hasan TuhenOffline

  • abulhasantuhen
  • Profile picture of Abul Hasan Tuhen

    Abul Hasan Tuhen

    1 month, 2 weeks ago

    তারুণ্যের জয়গান
    আবুল হাসান তুহিন

    তোমার জন্য জাগে আকাশ
    তোমার জন্য জাগে বাতাস
    কেন তুমি ঘুম ঘোরে,
    সৃষ্টিসুখে ডাকছে তোমায়
    স্বপ্ন জয়ের এই তো সময়
    নাড়ছে কড়া দোরে।।

    ঊষার আলো কার দখলে
    জেগে দেখো তুমি,
    ফুল পাখিরা সব জেগেছে
    দুরন্ত মৌসুমি।
    হাতের মুঠোয় বিশ্বটাকে
    রাঙিয়ে নাও জীবনটাকে
    ঘুম থেকে উঠো ভোরে,
    সৃষ্টিসুখে ডাকছে তোমায়
    স্বপ্ন জয়ের এই তো সময়
    নাড়ছে কড়া দোরে।।

    ঊষার আলোর দীপ্ত সাহস
    অনুভব করে নাও,
    সপ্ত সুরে জীবনটাকে
    ছন্দে ভরিয়ে দাও।
    সুখ সরোবর যায় যে বয়ে
    দেশ জনতার বন্ধু হয়ে
    ঝান্ডা রাখো ধরে,
    সৃষ্টিসুখে ডাকছে তোমায়
    স্বপ্ন জয়ের এই তো সময়
    নাড়ছে কড়া দোরে।।

    ৩১/০৭/২০২৬/শুক্রবার

    1
    1 Comment
    • অসাধারণ লিখেছেন, তুহিন ভাই! “সৃষ্টিসুখে ডাকছে তোমায়, স্বপ্ন জয়ের এই তো সময়” এই লাইনগুলো পড়তে পড়তে মনের ভেতরে একটা নতুন শক্তি অনুভব হয়।

Skip to toolbar