Profile Photo

Abul Hasan TuhenOffline

  • abulhasantuhen
  • Profile picture of Abul Hasan Tuhen

    Abul Hasan Tuhen

    1 month, 1 week ago

    ঘোর
    -আবুল হাসান তুহিন

    মধু কুঞ্জে লেগেছে দোল
    দখিন হাওয়ায় বহে হিন্দোল
    ফাগুন এসে খুলেছে দোর,
    অচিন নেশায় পাগল হয়ে
    প্রেমের আবেশ যায় যে বয়ে
    মন গহীনে লেগেছে ঘোর।।

    চঞ্চলতা বুকের মাঝে
    মিলন সুখের ছন্দ বাজে
    খুঁজে বেড়ায় কোন সে চোর,
    মন গহীনে লেগেছে ঘোর।
    মধু কুঞ্জে লেগেছে দোল
    দখিন হাওয়ায় বহে হিন্দোল
    ফাগুন এসে খুলেছে দোর।।

    ফুল ফাগুনে সুবাস ছাড়ায়
    মোহ মায়ায় মনটা জড়ায়
    আবেশ খোঁজেছে নতুন ভোর
    মন গহীনে লেগেছে ঘোর।
    মধু কুঞ্জে লেগেছে দোল
    দখিন হাওয়ায় বহে হিন্দোল
    ফাগুন এসে খুলেছে দোর।।

    ০৩/০৮/২০২৬/ সোমবার

    4
    6 Comments
    • ফাগুনের ঘোরে মাতাল মন—কী সুন্দর!

    • বসন্তের এই স্নিগ্ধ অনুভূতিগুলো চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন আপনি, যা পাঠকমাত্রকেই রবীন্দ্রনাথের সেই বিখ্যাত ‘হাওয়ায় হাওয়ায় দোল’ গানের সুরের কথা মনে করিয়ে দেয়। প্রকৃতির সাথে মনের এমন গভীর মিলনের বহিঃপ্রকাশ বেশ প্রশান্তিদায়ক এবং আপনার ছন্দের বুননও বেশ শ্রুতিমধুর। এই আবেগের রেশ যেন পাঠকের মনে দীর্ঘদিন স্থায়ী হয়, এমনটাই প্রত্যাশা করি।

    • “ঘোর” পড়তে পড়তে নিজেই একটা ঘোরে পড়ে গেলাম, যেন সত্যিই বসন্ত এসে ছুঁয়ে গেল!

    • Abul Hasan Tuhen, আপনার লেখা এই কবিতাটা পড়ে একদম ফাগুনের আমেজ পেয়ে গেলাম। শব্দ চয়নগুলো বেশ চমৎকার হয়েছে, অনেক ভালো লেগেছে।

Skip to toolbar