-
আমার আব্বা যে কারণে একদিনে সিগারেট ছেড়ে দিয়েছিল তার উপর একটা গল্প লেখাই যেতে পারে।গল্প টা সম্পূর্ণ সত্য।
যাই হোক এবার ঘটনা টা তে আসি।
২০১৮ কি ১৯ হবে।আমার সাল টা মনে নাই।কারণ তখন আমি মেন্টালি ডিস্টার্বড ছিলাম ভয়ংকর মাত্রায়।রীতিমত নামকরা মনোরোগ বিশেষজ্ঞ দিয়ে চিকিৎসা চলছিলো।
সপ্তাহে তিনবার আমার কাউন্সিলিং করানো হচ্ছিলো।ঐ সময় টা তে আমার সিগারেট অ্যাডিকশন ভীষণ বেড়ে যায়।যদিও আগে থেকেই আমি হেবি স্মোকার ছিলাম।তখন এইটার মাত্রা ভয়াবহ ভাবে বেড়ে গিয়েছিল।বলা চলে আমি সিগারেট টানি বা না টানি একটা জ্বলন্ত সিগারেট আমার হাতে থাকতেই হবে এমন একটা অবস্থা।
একরাতে আমার সিগারেট শেষ হয়ে গেছিলো।কিন্তু রাত তো পার করতে হবে।এখন উপায় কি¿
তখন চট করে মাথায় চলে আসলো আব্বুর প্যাকেট তো প্রায় ভরায় ই থাকে।কারণ আব্বুও হেবি স্মোকার।আমি ভাবলাম আব্বুর প্যাকেট থেকে কয়েক টা সিগারেট চুরি করে আনি।
যেই ভাবা সেই কাজ।রুমের দরজা খোলাই ছিল।আমি নি:শব্দে প্রায় প্ল্যান সাকসেস করেই ফেলছিলাম হুট করে দেখি আব্বু পিছনে দাঁড়ায়।আব্বুর চোখে চোখ পরতেই আব্বু বলো কি করো¿
আমি বললাম সিগারেট চুরি করি।
এরপর আর আমাদের কোনো কথা হয়নি।আমিও রুমে চলে আসছি,আব্বুও শুয়ে পরছে।
আমি ভাবছি ঘটনা শেষ হয়তো।
কিন্তু পরের দিন ঘুম থেকে উঠে শুনি আব্বু আর সিগারেট খাবে না।আম্মুর কাছ থেকে যা জানলাম তা হলো আব্বু ভীষণ লজ্জা পাইছে।
ছেলে বাপের সিগারেটের প্যাকেট থেকে সিগারেট নিচ্ছে।
এই ব্যাপার টা আব্বুকে ভীষণ নাড়া দিছে।
তারপর থেকে আজ প্রায় ৮ বছর হলো আব্বু সিগারেট আর স্পর্শ করে নাই।
আমার ও অভ্যাস আমি চেঞ্জ করলাম।সিগারেট খাওয়া মোটামুটি একটা সীমার মধ্যে আনলাম।
সমস্যা হচ্ছে আমার লজ্জা টা না হয়ে উঠছে না।যেইদিন লজ্জা পাবো সেইদিন আব্বুর কাছে আমার প্রমিজ থাকলো আমি সিগারেট পুরোপুরি ছেড়ে দিব।2 Comments-
আপনার জীবনের এই সত্য ঘটনাটি অত্যন্ত হৃদয়স্পর্শী এবং বাবার প্রতি সন্তানের এমন অকপট স্বীকারোক্তি যেন জীবনের কঠিন পথচলায় এক নতুন আলোর দিশা দেখায়। আপনার বাবার এই দৃঢ় প্রতিজ্ঞা আর আপনার নিজের ভুলগুলো শুধরে নেওয়ার এই প্রচেষ্টা অনেকটা ঝোড়ো হাওয়ার পর শান্ত স্নিগ্ধ ভোরের মতো, যা আমাদের শেখায় যে লজ্জার চেয়ে বড় কোনো অনুশোচনা বা পরিবর্তনের হাতিয়ার আর হয় না।
Friends
Mehedy Hasan
@mehedyhasan
মৈনাক
@mainak
ঈশিতা ঈরু
@eshitabiswaseru15
আর্য্য সপ্ত দর্শী
@nandini
খালেদা আক্তার
@khaledaakhter
শান্ত
@shanrisky
MI Shaikh
@mishaikh
Faridul Islam
@faridulislam
Khusi Moni
@khusimoni

ছন্নছাড়া মহাপ্রান, গল্পটা পড়ে সত্যিই অনেক ভালো লেগেছে এবং আব্বুর ব্যক্তিত্বটা অসাধারণ। আশা করি আপনার লজ্জিত হওয়ার সেই বিশেষ মুহূর্তটা দ্রুত চলে আসবে যাতে আপনিও পুরোপুরি সিগারেট ছাড়তে পারেন।