Profile Photo

শ.ম.ওয়াহিদুজ্জামানOffline

  • sharifmuhammadwahiduzzaman
  • ‌বিহঙ্গ মন
    – শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

    ‌কি এক জ‌টিলতায়
    যায় সময় চ‌লে যায়
    উ‌ড়ে চলা বিহঙ্গ মন
    ‌কেঁ‌দে যায় কারণ অকারণ।

    ‌কেউ যে পা‌রে না বুঝ‌তে
    ‌শিল্পী মন কি চায় বল‌তে
    জাগ‌তিক কামনা বাসনায়
    উদা‌সি‌কে কি বেঁ‌ধে রাখা যায়।

    ‌যে ম‌নে বে‌জে‌ছে বাঁ‌শি
    সদা তা তা থৈ থৈ রা‌শি রা‌শি
    সাংসা‌রিক জ‌টিলতা আ‌সি
    ‌সে ম‌নে কেম‌নে পড়াবে ফাঁ‌সি।

    হায় উদাস ম‌নের দুয়া‌রে
    অ‌বিরত দোলা লা‌গে যে সু‌রে
    ‌সে সু‌রে যে বা‌জেনা গান
    আজ নীর‌বে ব্য‌থিত পরাণ।

    4
    5 Comments
    • আপনার লেখা কবিতাটা পড়ে মনটা একদম ভরে গেল, অনেক সুন্দর হয়েছে!

    • শেষ লাইন ক’টা সুন্দর, খুব ভালো লাগলো!

    • শ.ম.ওয়াহিদুজ্জামান, আপনার লেখা প্রতিটি ছন্দে এক গভীর ও মায়াবী অনুভূতির ছাপ স্পষ্ট, যা পাঠকমাত্রই হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি বয়ে আনে। শব্দের বুননে গড়া এই আবেগী প্রকাশগুলো যেন এক একটি ছবি হয়ে ভেসে ওঠে, তাই আপনার লেখনী নিয়মিত চর্চার মাধ্যমে আরও প্রাণবন্ত হয়ে উঠুক এই শুভকামনা রইল।

    • এক কথায় অসাধারণ ।

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

বহুমাত্রিক লেখক

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। শ.ম.ওয়াহিদুজ্জামান নামেই পরিচিত। জন্ম ১৩ এপ্রিল, বরিশাল জেলার বাবুগন্জ থানার দক্ষিন রাকুদিয়া গ্রামে। পিতা-মো.আবু হোসেন শরীফ, মাতা-মিসেস দেলোয়ারা হোসেন। তিন ভাই এক বোন। তিনি গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরকারী বি.এম কলেজ,বরিশাল থেকে। স্কুল জীবনেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পরেন। দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রথম কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ গল্প, গোয়েন্দা গল্প এবং ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সৃজনশীল ভাবনার সৃষ্টিশীল রুপদানে পাঠকের হৃদয়ে তৃপ্তি প্রদানের নিমিত্তে প্রতিনিয়ত লেখক নিজেকে উজাড় করে দিয়ে অনিন্দ‌্য সুন্দর সাহিত্য সৃষ্টিতে নিয়োজিত রয়েছেন। একটি সুখি সমৃদ্ধ সুন্দর মায়া মমতায় পরিপূর্ণ বিভেদহীন বাংলাদেশ রয়েছে লেখকের কল্পনায়।প্রকাশিত বই ১৯টি,কাব্যগ্রন্থ- অপরিচিতা নামে,আবু সাঈদ,সাদা মনের মানুষের দলে,লাল সবুজ পতাকা,আমরাও খুনি হব,জয়নালের কিছু স্বপ্ন ছিলো,উপন্যাস-কাশফিয়া, প্রবন্ধ গ্রন্থ-সফলতার উপকরণ,গোয়েন্দা গল্প-সুমন্তর গোয়েন্দা অভিযান,ছায়াপাখি,ভূতের কান্না,লাল মলাট রহস্য, ছোটো গল্প-ধূসর রঙের জীবন,রক্তিম মানচিত্র।

Skip to toolbar