Profile Photo

মো: নাজমুল আখতারOffline

  • Faith
  • Profile picture of মো: নাজমুল আখতার

    দূর্ভিক্ষ
    লেখক – মোঃ নাজমুল আখতার ।

    দূর্ভিক্ষ আমার
    পেটে ক্ষুধা !
    দূর্ভিক্ষ আমার
    রক্ত শোষণ দেহ আমার,
    দূর্ভিক্ষ আমার
    স্বজন ছিন্ন পরিবার ।

    দেশ, জাতি, ধর্ম রীতি
    কোথায় আছে বাঁচার নীতি,
    ভালোবাসার ভালোলাগার
    নিছক অভিনয়ে সাঁতার কাটা ।

    দূর্ভিক্ষ আমার
    রুটি রুজির,
    দূর্ভিক্ষ আমার
    দায় সারা অভিব্যক্তি ।

    আমি পারি না-তো
    তাদের জিহ্ববার শক্তি
    শক্তিহীন করে দিতাম
    দু’চোয়ালের শক্তি !

    দূর্ভিক্ষ আমার
    যশ, খ্যাতি, ক্ষমতা, নেতৃত্ব
    দূর্ভিক্ষ আমার
    বিশাল ধনভান্ডারের
    সুতলীরও অযোগ্য ।

    দূর্ভিক্ষ আমার
    যা পারি ভাই ! তাই আমি করি
    দূর্ভিক্ষ আমার
    দূর্ভিক্ষে সবাইকে নিয়ে বাঁচি..

    5
    6 Comments
Skip to toolbar