-
শহরতলী
ল্যাম্প-রড,
সোডিয়াম আলোয়—
এটুকু বলে যেতে তোমায়,
সব রাতেরা
শহরতলীর এ নগরীকে
করে তোলে মৃত
তোমার-আমার জন্য।শুনশান নীরবতা কানে কানে
ফিসফাস হয়ে একটি
শব্দ তোমার বিভ্রমে—
“ভালোবাসি… ভালোবাসি…”।ঘুম-রাতের স্বপ্নগুলো
কেন আলোকিত মায়ারই অস্তিত্ব?
আঁধারটা নিও না
আমারই কাছ থেকে,
শুধু নিয়ে যাও আমায়,
আমাকে… তোমারই স্বপ্নে।ঘোর-লাগা হ্যালুসিনেশন,
ঘোর অলীক অনুভূতি।4 Comments
Md.Fahim Sarwar.
Friends
মোঃ জামশেদ আলী
@zamshedali
Nusrat Zarin
@nusratzarin
রফিকুল নাজিম
@rafiqulnazimgmail-com
NILOY PODDER
@niloypodder
মো আলেফ শরীফ
@alefsharif
Deepro Ruhul Wahab
@deeproruhulwahab
নাহিদুল হাসান
@nahidulhasan
Salman Shraban
@salmanshraban
Nazmul Kabir (নাজমুল কবির)
@nazmulkabir


আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা ভালোলাগা কাজ করছে। শহরতলির এই শান্ত পরিবেশ আর গভীর অনুভূতির বর্ণনাটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার লেখনী সত্যিই দারুণ।