-
নায়িকা সংবাদ
টলিউড ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যাচ্ছে নতুন গুঞ্জন প্রসুন আর চিত্রা দ্রুত বিয়ে করতে চলেছে।
দৈনিক বাংলা তো আরো একধাপ এগিয়ে তাদের পত্রিকার শিরোনাম
“পর্দার প্রেমে এবার প্রণয়ের ম্যাজিক”আজকের পত্রিকা দেখেছ?
হ্যাঁ দেখলাম তো।
এরা পারেও বটে। শহর কলকাতায় কত ধরণের খবর হচ্ছে সেগুলো রেখে আমাদের পেছনে পড়েছে।
আহা ওদের ও তো কিছু চটকদার খবর লাগবে না হলে তো ওদের ও তো পাঠক দরকার।
বলছি বিয়ে করবে না কি?
কাকে
আমায়
ধুর কি যে বলো না?
পাত্র হিসেবে আমি কিন্তু অতটা ও খারাপ না। যা হোক মজা করছিলাম। তুমি মাইন্ড করো না তো?
আরে না ? আচ্ছা বিয়ে করলে না কেন?
তোমার মত কাউকে পাই নি তাই।
মজা করো না তো।
রুদ্র চক্রবর্তী কে চিনো তো?
হ্যাঁ
ওনাকে কে না চেনে।
আমার বাবা।
কি বলছ?
আমি, বাবা , দাদা আর মা চারজনের সংসার ছিল আমাদের। বাবা চাকরির পাশাপাশি থিয়েটার করতেন আর মা অসম্ভব ভালো গান গাইতেন। থিয়েটার করতে করতে সম্ভবত অরুণ জেঠুর নজরে পড়েছিলেন সেখান থেকে বড় পর্দায়। দুই বছর বাংলায় কাজ করবার পর পাড়ি জমান বম্বে বর্তমান মুম্বাই প্রথম প্রথম টাকা পয়সা পাঠাতেন। ধীরে ধীরে হিন্দি ফিল্মে যত প্রতিষ্ঠিত হতে থাকলেন ততো আমাদের প্রতি তার দায়িত্ব কমতে থাকল। একটা সময় বাবা বাবা জানিয়ে দিলেন তিনি আর ফিরবেন না। মা আমাকে আর দাদা কে নিয়ে মামাদের বাড়িতে গিয়ে উঠলেন। শুরু হলো তার লড়াই। ঠিক ছ মাস পর বাবা আবার ফিরে এলেন। বছর খানেকের মত থাকলেন আবার ফিরে গেলেন বম্বে আবার কলকাতায় এভাবে বেশ কিছুমাস চলার পর মা বললেন
তুমি আর কখনো আমাদের কাছে ফিরে এসো না আমরা তোমাকে ছাড়াই ভালো থাকতে শিখে গিয়েছি।
আসলে মা ছিলেন প্রচুর আত্মসন্মানী একজন মহিলা। বাবাকে ভালোবাসতেন অনেক তাই বারবার বাবাকে আশ্রয় দিতেন।
সেই যে বাবা চলে গেলে আর এলেন না। ওখানেই বিয়ে থা করে সংসার পেয়েছিলেন।
তুমি বা তোমার দাদা সবটা মেনে নিয়েছিলে?
আসলে কি বল তো?
আমি বরাবর ছিলাম বাবা নেওটা। বাবাকে ফেলে আমার কিছু লাগত না আর সেই সময় খুব ছোট ছিলাম আমি পাঁচ দাদা আট। মা অনেক কষ্টে আমাকে আর দাদা কে লেখাপড়া শিখিয়েছেন এরপর দাদা লন্ডন চলে গেলেন আর আমি ফ্লিম ইন্ডাস্ট্রিতে লড়াই করতে থাকলাম।
এরপর আর কাকুর সাথে যোগাযোগ করো নি?
মা মারা যাবার পর বাবা এসেছিলেন। ক্ষমা চেয়েছেন আমাদের কাছে। আসলে দুটো মানুষ যদি একসাথে থাকতে না চায় তবে কি তাদের জোর করে বেঁধে রাখা যায়?
এত ছোট বেলার কথা মনে থাকার কথা নয়। তবে ঐ যে মাসি মামাদের থেকে শুনেছি।
এইসব কারণে বিয়ে করতে ইচ্ছে করে না। হাজার হলেও তো বাবার রক্ত বইছে শরীরে কোনো মেয়েকে বিয়ে করে আনব আর তারপর তারসাথে প্রতারণা করর তা চেয়ে একা আছি এই বেশ।
কাকুর সাথে যোগাযোগ আছে?
হ্যাঁ আছে তো প্রতিবছর বাবার জন্মদিনে মুম্বাই যাই। একদিন থেকে পরদিন চলে আসি।আচ্ছা কিরণের কি খবর?
ধীরে ধীরে উন্নতি হচ্ছে। ডাক্তার বলেছেন সময় লাগবে। উমা এখনো জেলে আছে ওখানে ও কোনো এক মেয়ে কে খু’ন করতে গেছিল। ঐ মেয়ে না কি কিরণের ভক্ত, ভক্ত হিসেবে বলেছিল তোর মতো মেয়ের জন্য কিরণ দার আজ এই অবস্থা। খুব সম্ভবত ওর ফাঁ’সি হয়ে যেতে পারে। মুনিয়া কে গুরুর যে বোর্ডিং এ আছে ওখানে ব্যাবস্থা করে দিয়েছি, জেঠু বৃদ্ধাশ্রমে আর বরুণ মুম্বাই চলে গেছে ।
বরুণের কথা বাবার কাছে থেকে শুনলাম।
আচ্ছা শোনো কিরণ সুস্থ হলে ওর সাথে যে সিনেমা করার কথা ছিল ওটা করো।
তোমরা ছিলে বলেই আজ আমি এখানে দাড়িয়ে আছি তুমি শ্রাবণী দি,কৃষ্ণ দা, দীপঙ্কর । তোমরা যেভাবে আমাকে লড়াই করতে সাহায্য করেছ সবার কাছে কৃতজ্ঞ
অনেক দিন পর একটা জম্পেশ আড্ডা দিলাম তাই না।পরদিন সকালে চিত্রা জানতে পারে রাতে উমাকে ফাঁ’সি দেওয়া হবে। উমার বাবার বাড়ির লোকজন ওর লা’শ নিতেও অস্বীকার করে।
পরদিন সকালে চিত্রা উমার লা’শ গ্রহণ করে। লা’শটা ফ্রিজে রেখে দেয় এরপর কার্গো প্লেন ভাড়া করে উমার মৃত দেহ নিয়ে যায় বেনারাস। ওখানকার প্রসিদ্ধ ঘাট মনিকর্ণিকা ঘাটে উমার দাহ করা হয়।
কলকাতায় ফিরে উমা শুনতে পায় ইন্দ্রনাথ আবার ও জেল থেকে ছাড়া পেয়েছে।জেল থেকে ছাড়া পেয়ে আরো যেনো হিংস্র হয়ে ওঠে ইন্দ্রনাথ। টাকা দিয়ে মাস্তান ভাড়া করে চিত্রা আর প্রসূন কে কিডন্যাপ করায়
শহরের বাইরে একটা পরিত্যাক্ত মিলে চিত্রা আর প্রসূন কে ধরে নিয়ে যায়
প্রথম দিনপ্রসূণ আর কে একটা পিলারের সাথে লোহার শিকল দিয়ে শক্ত করে বাধে। এরপর চিত্রার সামনে প্রসূন কে প্রচুর মা’র দেয়। প্রসূন আধমরা হয়ে গেলে ওরা আসে চিত্রার কাছে। চিত্রাকে নগ্ন করে শারীরিক নির্যাতন করে। ওদের দুইজন কে পচা খাবার খেতে বাধ্য করে।
দ্বিতীয় দিনে
প্রসূন কে আবার ও মা’র ধোর করে সাথে ফলে সারা শরীরে ফে’টে র’ক্ত বের হয় সেই ফা’টা জায়গায় মরিচের গুঁড়া আর লবণ মাখিয়ে দেয়। দ্বিতীয় দিনে চিত্রা কেও মা’র দেয়।বিখ্যাত দুইজন নায়ক নায়িকা কে কিডন্যাপ করা ফলে পুরো কলকাতার আইনি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। স্বয়ং পুলিশ কমিশনার কৌশিক রায় নিজে দায়িত্ব নিয়েছে এই কেসটার তদন্তের
তৃতীয় দিন
তৃতীয় দিনেও আবার ও প্রসূণ আর চিত্রা কে মারধর করা হয় এবার দুইজনের পায়ের নখ উপড়ে ফেলে। যে ঘরে চিত্রা আর প্রসূন কে রাখা হয়েছে সেই ঘরেই ম’ল মু’ত্র ত্যাগ করে।
চতুর্থ দিন
এই দিনেও চিত্রা আর প্রসূন কে মা’র দেয়। ওদের হাতের নখ উপড়ে ফেলে। চিত্রা কে ধর্ষণ করে।
অন্যদিকে পুলিশ আর গোয়েন্দা বাহিনীর সদস্যরা মিলে ইন্দ্রনাথ কে গ্রেফতার করে এবং থানায় নিয়ে বেধড়ক মা’রধর করে সাথে ডিম থেরাপি দেওয়া হলে স্বীকার করে যে ও চিত্রা এবং প্রসূন কে কিডন্যাপ করে শহরের বাইরে একটা পরিত্যাক্ত মিলে আটকিয়ে রেখেছে।
পরদিন সকালে চিত্রা আর প্রসূন কে ভয়াবহ অবস্থা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় দুইজনের ই ডিহাইড্রেশন হয়ে গেছে। কয়েকদিন পর দুইজনের ই সারা শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়ে। প্রায় মাস খানেক পর চিত্রা আর প্রসূন সুস্থ হয়ে বাড়ি ফিরে। এর মধ্যে কিরণ ও সুস্থ হলে চিত্রা,কিরণ, প্রসূন, কিরণের মেয়ে মুনিয়া, আর চিত্রার ছেলে গুরমিত ইন্ডিয়া থেকে আমেরিকা যে শিফট করে। প্রথমে ওরা পাঁচজন একসাথে থাকলেও পরে চিত্রা আর ওর ছেলে আলাদা বাড়ি ভাড়া নেয় আর প্রসূন ওর মত আলাদা থাকা কিরণ ও ।
চিত্রা, প্রসূন আর কিরণ মিলে একটা বাঙ্গালী রেস্তোরাঁ দেয়। মাসের একটা রবিবার বাঙ্গালী কমিউনিটি তে ছোট ছোট নাটক প্রদর্শনী করে,,,,,,,সমাপ্ত
8 Comments-
শত কষ্টের পর যখন জীবনটা যখন গল্পের মত সুন্দর হয়ে, তখন সত্যি খুব ভালো লাগে, মনে একটা অন্যরকম আনন্দ হয়! সামনের সুন্দর দিনগুলী দেখার জন্য অপেক্ষা করতেও ভালো লাগে! আমাদের সাদা কালো জীবনটা রঙিন করে তুলতে আরো গল্প চাই মঞ্চবন্ধু, অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!
-
আপনার এই লেখায় জীবনের কঠিন সত্যগুলোকে খুব সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন, বিশেষ করে “দুটো মানুষ যদি একসাথে থাকতে না চায় তবে কি তাদের জোর করে বেঁধে রাখা যায়?”—এই গভীর উপলব্ধিটি আমার হৃদয়ে বেশ দাগ কেটেছে। গল্পটির চরিত্রগুলোর লড়াই ও মানবিক সংকটগুলোকে আপনি যেভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। জীবনের চড়াই-উতরাই ও মানুষের মনের টানাপোড়েন নিয়ে আপনার এই সুন্দর প্রয়াসটি অব্যাহত থাকুক, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
-
Friends
Mamun Azad
@mamunazad
Mishau Marma
@mishaumarma
Sujon Barua
@sujonbarua
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
আসাদুজ্জামান মানিক
@asadujjamanmanik
এস এম সামিউল ইসলাম রাতুল
@ratulsamiulislamgmail-com
সজল চন্দ
@sajalchanda
Jannatul Ferdus Samira
@jannatulferdussamira
Anju Manara Begum
@anjumanarabegum


আপনার লেখা গল্পটা পড়ে খুব কষ্ট হলো, বিশেষ করে চিত্রা আর প্রসূনের ওপর দিয়ে যা যা গেল তা ভেবে এখনো গা শিউরে উঠছে।