Profile Photo

মো আলেফ শরীফOffline

  • alefsharif
  • Profile picture of মো আলেফ শরীফ

    মো আলেফ শরীফ

    • 2 months, 2 weeks ago

    কবিতা-১৮০.
    মা ।

    পৃথিবীতে আছে দেখি একটা কথা
    একটি বর্নে ,সে কথাটি “মা” ,
    এর মত আর ভারী,সরল এতো
    আছে কি আর অন্য কোন কথা?
    এতো মায়া,এতো দরদ ,এতো সুধা
    অভাব তাতে ,এতো ক্ষুধা-
    যিনি থাকলে পাশে
    সকল ব্যাথা যায় যে মুছে,
    সে ডাকটি বুঝি সবার “মা”।

    ব্যাথা নিজের লুকিয়ে বুকে
    মুখে মধুর হাসি রেখে,
    অভাবী ঘরে নিজে না খেয়ে
    তুলে দেয় অন্ন সন্তানের মুখে ,
    সেও বুঝি হয়গো সবার “মা”।
    সুখ দুঃখে কে থাকে পাশে,
    চাতকের মতো অপেক্ষায় কে বসে ?
    সন্তানের আসার আশে,পথ চেয়ে
    সন্তান থাকে যদি বিভূঁই বিদেশে!
    সেও বুঝি সবার “মা” ।

    বাড়ুক না যতো সন্তানের বয়স
    বুদ্ধি বিবেক থাকনা কতো,
    হোক না সে সন্তানের বাবা-
    তবুও সে কার কাছে যে ,ছোট্ট খোকা?
    সেও বুঝি সবার ” মা”,
    মায়ের তুলনা,মা ছাড়া আর কেউ না।
    “””””””””””””””””””””””””””””””””””
    মোঃ আলেফ শরীফ,
    কবিতা-১৮০.১৮.০২.২৫ইং,ঢাকা।

    3
    8 Comments
    • মায়ের তুলনা হয়না,মায়ের তুলনা মা ছাড়া কেউ না সুন্দর অনূভুতি ।

    • মায়ের প্রতি আপনার এই গভীর অনুভূতিগুলো যে হৃদয়ের এত কাছ থেকে উঠে এসেছে তা অনুভব করা যাচ্ছে এবং প্রতিটি লাইনের সহজ সাবলীল প্রকাশ দারুণ লেগেছে, পাশাপাশি সামান্য কিছু ছন্দের মিল নিয়ে কাজ করলে আপনার লেখার মাধুর্য আরও কিছুটা উজ্জ্বল হয়ে উঠতে পারে বলে আমার মনে হয়, তাই আপনার কলম সচল থাকুক এই প্রত্যাশা করি।

    • এটি শুধু একটি কবিতা নয়, পাঠকের ভেতরে চলতে থাকা এক নীরব সংলাপ।

    • আপনার লেখাটিতে ‘মায়ের তুলনা, মা ছাড়া আর কেউ না’ লাইনটা একদম মনের মতো হয়েছে। মায়ের প্রতি এমন নিখাদ ভালোবাসা আর শ্রদ্ধা পড়ে খুব ভালো লাগলো। আপনার নিজের জীবনের সাথে মিলিয়ে কি এমন কোনো বিশেষ স্মৃতি আছে যা এই কবিতায় উঠে এসেছে?

      • কম বেশ মানুষের জীবনের ঘটনাবলিই কালির আঁচড়ে
        ফোটালেই হয় কবিতা গান গল্প সাহিত্য ইতিহাস।
        ধন্যবাদ।

Skip to toolbar