-
আশাবাদী মানুষ
জাহিদুর রহমান উজ্জ্বল
বর্ষার জলে ভিজে বাড়ি ফিরি
পকেটে তরতাজা স্বপ্ন
পেটের ক্ষিদে ম্লান হয়
উম তোলা বিছানার কাছে।জানালা খুলে দেই বাগানে
কামিনী পাতায় ঝাপটা বৃষ্টি
এসে পড়ে বিছানার কাছে
তখনও স্বপ্নগুলো উড়তে থাকে
বৃষ্টি উপেক্ষা করে বর্ষার আকাশে।আমিও আশাবাদী মানুষের কাতারে
স্বপ্নগুলো সত্যি হবে এক সকালে।5 Comments
Friends
সজীব মিস্ত্রী সূর্য
@radha
কাজী গিয়াস আহমেদ
@kazigiashahmed
Nazmul Islam
@nazmulislam
Abdul kader master
@abdulkadermaster
MD MOHSIN Ali
@mdmohsinali
A.J. DISARI
@a-j-disari
মোঃ আলাউদ্দিন
@alauddin
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor


জানালা দিয়ে ঢুকে পড়া বর্ষার মত সুন্দর কবিতাখানি, আমার মনেও বেশকিছু আশা বুনে দিয়ে গেল! ভালোবাসা নেবেন!