Profile Photo

Nazmul IslamOffline

  • nazmulislam
  • Profile picture of Nazmul Islam

    Nazmul Islam

    • 1 month, 2 weeks ago

    ক্ষমতার রাজনীতি
    লেখক: মুফতি নাজমুল ইসলাম ফারুক
    সহ সুপার, আল ফালাহ দাখিল মাদ্রাসা

    অধিকাংশ মানুষ
    নীরবে করে সহ্য সব অন্যায়,
    ভয়ে নত থাকে মাথা,
    সত্য জেনেও থাকে নিরুপায়।

    বদলায় মুখ, বদলায় পোশাক,
    বদলায় না আচরণ;
    পাল্টায় দল, পাল্টায় প্রতীক,
    একই থাকে শোষণ।

    উঠে স্লোগান, নামে মিছিল,
    জাগে নতুন উন্মাদনা;
    চেয়ার বদলায়, দৃশ্য বদলায়,
    বদলায় না প্রহসনা।

    ক্ষমতার পথে, ক্ষমতার নেশায়
    বিবেক পড়ে বন্ধক;
    মানুষ তখন সংখ্যা মাত্র,
    স্বার্থই হয় সম্পর্ক।

    শেষে ইতিহাস প্রশ্ন তোলে—
    কোথায় ছিলে সেই সময়?
    নীরবতারও মূল্য আছে,
    নীরবতাও দেয় পরিচয়।

    4
    4 Comments
    • অসাধারণ। মানুষ তখন সংখ্যা মাত্র, স্বার্থই হয় সম্পর্ক

    • কবিতার ভেতরের প্রতীকগুলো অনেকক্ষণ ধরে ভাবতে বাধ্য করে।

    • মানুযের খোলস বদলায়, চেয়ার বদলায় আবারও নতুন খোলসে হাজির হয় কথাগুলো গভীরভাবে বলেছেন ।

    • ক্ষমতায় যারা আসে, তারা সবাই একই প্রহসনা চালায়।

Skip to toolbar