Profile Photo

Fatema NahinOffline

  • FatemaNahin88
  • Profile picture of Fatema Nahin

    Fatema Nahin

    4 years, 10 months ago

    মুঠোফোনের এপাড় ওপাড়
    —–ফাতেমা নাহিন
    এত রাত
    জানি হয়ত তুমি ঘুমিয়ে গেছো
    সারাদিন বোধ হয় আমায় ভেবেছ?
    যাইনি চলে আমি ইচ্ছে করে
    যা হয়েছে পরিস্থিতির চাপে পরে।
    এত রাত
    হচ্ছে না কষ্ট আমার জাগতে
    মুঠোফোনের ওপারে যদি তুমি জানতে
    ভেবেছ তোমায় অবহেলা করছি
    ভালোবাসি তোমায় মন থেকে বলছি
    এত রাত
    তোমার শুন্যতা বাধ্য করছে জেগে থাকতে
    মুঠোফোনের ওপারে যদি তুমি জানতে
    জানি হয়ত তুমি ঘুমিয়ে গেছ
    মিষ্টি স্বপ্নে কি আমায় দেখছো?
    এত রাত
    জানো তো আমি অত শত বুঝি না
    তোমায় ছাড়া আর কাউকে খুজি না
    এত রাত
    তুমি তো যাওনি কখনো আমায় ফেলে
    তবে আজ কেন ঘুমিয়ে গেলে?
    এত রাত
    সত্যি বলছি ইচ্ছে করে যাইনি
    ফিরে এসে আর তোমায় পাইনি
    জানো তো আমি বড্ড অভিমানী
    এত রাত
    তুমি এখন ঘুম ট্রেনের যাত্রী
    ঘুমিয়ে থাক শুভ রাত্রি
    খুব ভালোবাসি
    ইচ্ছে করছে তোমায় বলতে
    মুঠোফোনের ওপারে যদি তুমি জানতে।।

    10
    3 Comments
Skip to toolbar