Profile Photo

আহমেদ হানিফOffline

  • Hanif
  • Profile picture of আহমেদ হানিফ

    আহমেদ হানিফ

    4 years, 10 months ago

    বসন্ত বিলোপ!
    আহমেদ হানিফ।

    পাতা ঝরার মিছিলে শীতের বেদনার্ত বিদায়ে,
    জীবিত আমি বন্দি আধমরাদের কাতারে,
    কত দেহের বিলিন!
    কতই নতুনা উৎসবে বধুদের বহুরূপতা।
    জীবনের গল্পে বহু মানুষের ছায়া-বহুরূপী,
    কচি পাতা গজানো বেলায় ভোগ বিলাসী,
    মানুষ!
    জিহ্বার অগ্রভাগে ভোগের লালসার লালা-
    ভালোত্বের বিক্রি বসেছে নগ্নাদের দরবারে,
    হাড় ভাঙা দেহটা লাঠিভরে,
    কানকাটা মানুষের গোপন আড্ডা খানায়-
    বিবস্ত্র নাচনে পচন ধরেছে মস্তিষ্কের।
    বিবেকের বিদ্রোহে জলসা ঘরে বন্দি নন্দিতা,
    জানালার পাশে সভ্যতা নগ্ন পড়ে থাকে-
    সভ্যদের মোলায়েম স্পর্শে প্রেম।
    কচি পাতা জন্মানোর কামনায়-উন্মাদ,
    হাড় ভাঙা দেহটা,
    দেহটা জানালার পাশে উঁকি দিয়ে খোঁজে নতুনা,
    নগ্নতায় মজা সভ্যরা বেশ আমুদে-
    চোখের পর্দায় নতজানু-লোভ!
    আমার বসন্ত বিলোপ-
    দেহের হাড় গুলো চূর্ণবিচূর্ণ মস্তিষ্কে নগ্নতার বাস,
    পরনের কাপড়ের সাথে দ্রোহ,
    সভ্যদের রক্তাক্ত অন্তর্বাসে ঢেকেছি নগ্নতা-
    রক্তের গন্ধে মস্তিষ্কে পোকার উৎপাত,
    নগ্নতা!
    পাতা ঝরা গাছটাও হাড় ভাঙা মানুষরূপী,
    অমানুষে ছায়াবরণ,
    বসন্ত আসবেনা রক্তের গন্ধে সুভাসিত ফুল,
    নন্দিতার আঁচলের কাপড়ে ছায়া পড়েছে জানালায়-
    সুখানুভূতি লুপ্ত!
    সভ্য মানুষের ভারী ছায়ায় ঢাকা পড়েছে নগ্নতা।
    অন্তর্বাসে লেগে থাকা রক্তে শকুনের জিহ্বার স্বাদগ্রহণ,
    বসন্ত আসবে না,
    সমম্ত ফুলের রঙ পেয়েছি অন্তর্বাসে-
    মানুষ!
    বসন্ত খোঁজে না রক্তপাতে মজা পায়।

    6
    1 Comment
Skip to toolbar