Profile Photo

Tahin Bhuiyan ChayapothikOffline

  • tahinbhuiyanchayapothik
  • Profile picture of Tahin Bhuiyan Chayapothik

    Tahin Bhuiyan Chayapothik

    • 1 month, 1 week ago

    মৃত্তিকা
    ​মৃত্তিকা মোর প্রাণ,
    মাটির বুকে ধান।
    রোদের তাপের ছোঁয়ায়,
    সোনালী ফসল দোলায়।
    ​কৃষক ভাইয়ের ঘামে,
    মাটি হাসে গ্রামে।
    মাটির বুকে বাস,
    মাটিতেই বিশ্বাস।
    ​যেথায় আমি যাই,
    মাটির দেখা পাই।
    মাটির গানে মন,
    জুড়ায় সারাক্ষণ।
    ​দেহ মাটির গড়া,
    মাটিতেই তো পড়া।
    দিনটি হলে শেষ,
    মাটিতেই নিঃশেষ।

    3
    8 Comments
    • এই মাটিই খাদ্য যোগায়, মাটিতেই দেহ বিলীন। কিন্তু আমরা কি এই মাটির ঠিকঠাক যত্ন নিতে পারছি?

    • গভীর অনুভূতি আর পরিণত চিন্তার সুন্দর প্রকাশ।

    • আপনার লেখা ‘মাটির বুকে বাস, মাটিতেই বিশ্বাস’ লাইনটা আমার ভীষণ ভালো লেগেছে। খুব সহজ ভাষায় মাটির প্রতি ভালোবাসার কথাগুলো চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন আপনি।

    • আপনার লেখাটিতে মাটির প্রতি অকৃত্রিম ভালোবাসা ফুটে উঠেছে, বিশেষ করে “কৃষক ভাইয়ের ঘামে, মাটি হাসে গ্রামে” লাইনটি খুব সুন্দর ও প্রাণবন্ত। মাটির সাথে মানুষের সম্পর্কের এমন সহজ-সরল চিত্রায়ন সত্যিই মুগ্ধকর, আপনি এভাবেই হৃদয়ের কথা লিখে যান।

    • Tahin Bhuiyan Chayapothik, “মাটির গানে মন, জুড়ায় সারাক্ষণ” লাইনটা একদম মনের মতো হয়েছে। মাটির সাথে মানুষের যে গভীর টান সেটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপনি। আপনার লেখা এই কবিতার অনুপ্রেরণা আসলে কী ছিল?

    • মাটি কিন্তু ভীষণ দামী! মাটিকে আমরা যা কিছুই দেই না কেন তা বহুগুনে ফিরিয়ে দেয় আমাদের! এমন ভালোবাসা কিন্তু আর অন্য কিছুতে পাওয়া যায় না। শুভেচ্ছা নেবেন কবিবন্ধু!

Skip to toolbar