Profile Photo

প্রিন্স হাওলাদারOffline

  • PRINCE-HOWLADER
  • তুমি মোর কবিতা
    – প্রিন্স হাওলাদার
    যখন জগৎ ঘুমিয়ে থাকে গভীর রাতের আঁধারে,
    আমি বসে থাকি, একাকী, শুধু তোমাকে ভেবে।
    পাতার ভাঁজে ভাঁজে খুঁজে ফিরি তোমার মুখের রেখা,
    মোর গল্প কবিতা আর কাব্য সবই তোমায় নিয়ে লেখা,
    নিদ্রাহীন এই চোখে স্বপ্ন শুধু তোমার
    তারাভরা আকাশেও খুঁজি তোমায় বারবার।
    জানালা দিয়ে দেখি দূরে টিমটিমে আলো,
    এই নীরবতা, এই শূন্যতা সবই তোমার দান,
    বিরহী সুরের মাঝে বাজে শুধু তোমার গান।
    মনে হয়, এই রাতে তুমি কি ভাবছো?
    এই নীরবতায় এই শূন্যতায় আমি শুধু বলি,
    তুমি আসো মোর কাছে, এসে মোর কবিতাকে পূর্ণ করো,
    তোমার ভালোবাসার ছোঁয়ায় জাগুক মোর ভাবের তুলি,
    জাগুক, মোর প্রতিটি ছন্দের প্রাণ।
    মোর সৃষ্টির মূলে তুমিই প্রেরণা, তুমি মোর কবিতা।
    তুমিই মোর চিরন্তন ব্যাকুলতা।

    1 Share
    3
    3 Comments
    • প্রিন্স হাওলাদার, আপনার লেখা এই কবিতার প্রতিটি ছন্দের অনুভূতিগুলো একদম মনের গহীনের কথাগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে।

    • প্রিন্স হাওলাদার, গভীর রাতের এই নিস্তব্ধতায় আপনার অনুভূতিগুলো যেভাবে ছন্দে ধরা দিয়েছে তা সত্যিই হৃদয়ে এক গভীর প্রশান্তি ও ভালো লাগার রেশ ছড়িয়ে দেয়। প্রিয় মানুষের স্মৃতিতে আচ্ছন্ন থাকার এই আকুলতা অনেকটা যেন বর্ষণসিক্ত রাতে দূরের কোনো নির্জন পাহাড়ের নিস্তব্ধতাকে মনে করিয়ে দেয়, তাই আপনার লেখনীর এই প্রাণময় ধারা অব্যাহত থাকুক।

Friends

Profile Photo
Syed Farah
@syedfarah
Profile Photo
Intisar Jabed
@intisarjabed
Profile Photo
Tasfiya Official
@tasfiyaofficial
Profile Photo
Shuddho Hassan
@shuddho
Profile Photo
Sumon Molla
@sumonmolla
Profile Photo
Omor Faruk Shawon
@shawonsadverse
Profile Photo
Fayes Hasan
@fayeshasan
Profile Photo
Sadia Anonna
@sadiaanonna
Profile Photo
dip das
@dipdas
Skip to toolbar