Profile Photo

Aditya BhowmikOffline

  • adityabhowmik
  • Profile picture of Aditya Bhowmik

    Aditya Bhowmik

    1 month, 1 week ago

    কিছু জায়গা ছেড়ে আসতে হয়
    গতকাল কুমিল্লা ছেড়ে চট্টগ্রামে চলে এলাম।
    জানি, প্রিয় জায়গা ছেড়ে আসার কষ্টটা কতটা গভীর কিছু বিদায় মুখে বলা যায়, কিন্তু বুকের ভেতরের কান্নাটা কাউকে বোঝানো যায় না।
    কুমিল্লা আমার জন্মস্থান। ছোটবেলা থেকে এখানে থাকতে পারিনি, তবুও এই মাটির প্রতি আমার টান কোনোদিন কমেনি। কুমিল্লার অলিগলি, পরিচিত মুখ, আপনজন, আর ফেলে আসা প্রতিটি স্মৃতি যেন আমার হৃদয়ের একেকটি অংশ হয়ে আছে।
    শুনেছি, জীবনে সবচেয়ে প্রিয় জায়গাগুলোই একদিন ছেড়ে আসতে হয়। তখন বুঝিনি কথাটার অর্থ কী। আজ বুঝতে পারছি কিছু জায়গা থেকে মানুষ চলে আসে, কিন্তু সেই জায়গাগুলো মানুষের মন থেকে কখনো চলে যায় না।
    চট্টগ্রামে এসে হয়তো আবার নিজের মতো করে দিন কাটাবো, হাসবো, কথা বলবো। কিন্তু মনের কোনো এক কোণে কুমিল্লা ঠিকই থেকে যাবে। কারণ কুমিল্লা শুধু আমার জন্মস্থান নয় কুমিল্লা আমার মায়া, আমার স্মৃতি, আমার ভালোবাসা।
    হয়তো এটাই জীবন কিছু প্রিয় মানুষকে, কিছু প্রিয় জায়গাকে, কিছু সুন্দর মুহূর্তকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হয়। তবুও মন বারবার ফিরে যেতে চায় সেই প্রিয় জায়গাটার কাছে…
    বিদায় কুমিল্লা, তুমি দূরে থেকেও আমার হৃদয়ের সবচেয়ে কাছের জায়গা হয়ে থেকো।
    কখন আবার তোমার মাটিতে ফিরে আসবো, জানি না। শুধু জানি, তোমাকে ছেড়ে এলেও তোমাকে কোনোদিন মন থেকে ছেড়ে আসতে পারবো না।
    আদিত্য ভৌমিক
    ১৮/৮/২০২৬

    1
    2 Comments
    • আদিত্য ভৌমিক, “কিছু জায়গা থেকে মানুষ চলে আসে, কিন্তু সেই জায়গাগুলো মানুষের মন থেকে কখনো চলে যায় না” – আপনার এই উপলব্ধিটুকুর গভীরতা আমাকে ভীষণ আবেগাপ্লুত করেছে এবং আপনি চাইলে আপনার এই স্মৃতিকথাকে আরও কিছুটা গুছিয়ে আমাদের জন্য নতুন কিছু লিখে উপহার দিতে পারেন, আপনি এভাবেই আপনার অনুভূতির প্রকাশ অব্যাহত রাখুন।

    • Aditya Bhowmik, আপনার লেখাটা পড়ে একদম বুকের ভেতরটা কেঁপে উঠল, কারণ প্রিয় জায়গা ছেড়ে আসার কষ্টটা সত্যিই অন্যরকম। কুমিল্লার কোন স্মৃতিটা আপনার হৃদয়ে সবচেয়ে বেশি জায়গা জুড়ে আছে? গ্রুপের অন্যদের লেখাতেও নিয়মিত লাইক বা কমেন্ট করবেন, তাহলে আমাদের এই কমিউনিটিটা অনেক বেশি প্রাণবন্ত থাকবে।

Skip to toolbar